আজ, মঙ্গলবার | ১লা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১২:০৭

ব্রেকিং নিউজ :
মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার শ্রীপুরে পল্লিবিদ্যুতের গাফিলতিতে দিনমজুরের মৃত্যু, দুই কর্মী সাময়িক বরখাস্ত মাগুরায় টিএসপি-ডিএপি সারের সংকট, চাহিদার তুলনায় বরাদ্দ কম মাগুরায় ৫ লাখ টাকার চুক্তিতে সিআইডি সেজে অপহরণের চেষ্টা -৭ জন গ্রেফতার জাসদ নেতা মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আওয়াল আর নেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর মাগুরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-ফলমেলা উদ্বোধন

আবারো সভাপতি নির্বাচিত হলেন শ্রাবণী সুর

মাগুরা প্রতিদিন : যশোরের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব শ্রাবণী সুরকে জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ, যশোর শাখার সভাপতি নির্বাচিত করা হয়েছে।

কমিটিতে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন গাজী সাইফুল ইসলাম ডাবলু।

১২ জুলাই শনিবার যশোর মাধ্যমিক বালিকা বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত দ্বিবার্ষিক সম্মেলনের মাধ্যমে তারা নির্বাচিত হন।

সকাল ১০টায় অধ্যাপক অশোকা দত্ত এ সম্মেলনের উদ্বোধন করেন।

জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হওয়া সম্মেলন শ্রাবণী সুরের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে কেন্দ্রীয় প্রতিনীধি হিসাবে উপস্থিত ছিলেন সোহরাব উদ্দিন ও অশোক সাহা।

শুভঙ্কর গুপ্ত স্বাগত বক্তব্য রাখেন ও সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক হারুন অর রশীদ বক্তব্য রাখেন।

সম্মেলনে সাধারণ সম্পাদকের রিপোর্ট ও আর্থিক প্রতিবেদন পাঠ করেন শুভঙ্কর গুপ্ত ও প্রশান্ত দেবনাথ। উপস্থিত সদস্যদের পক্ষথেকে আলোচনা করেন, হাসান হাফিজুর রহমান, স্বপ্না দেবনাথ, মাসুদ পারভেজ মিঠু সহ কয় এক জন।

এরপর চলমান কার্যকরী কমিটি অবলুপ্ত করে সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক হারুন অর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত পর্বে পান্নালাল দে আগামী কমিটি প্রস্তাব করেন, সর্ব সম্মভাবে ২১সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ও ৭সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ পাশ হয়, বিগত পরিষদের সভাপতিকে শ্রাবণী সুরকে সভাপতি রেখে গাজী সাইফুল ইসলাম ডাব্লুকে সাধারন সম্পাদক  সহ ৩জন সহ সভাপতি ৫জন সম্পাদক, একজন কোষাধক্ষ্য ও ১০ জন সদস্য নিয়ে ২১ সদস্য বিশিষ্ট কমিটি উপহার দেয়া হয়।

সভাপতি শ্রাবণী সুর ও সাধারণ সম্পাদককে অভিনন্দন জানিয়েছে সুরসপ্তক মাগুরার নেতৃবৃন্দ।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology