আজ, সোমবার | ২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:২৯

ব্রেকিং নিউজ :
ভারতে ভিজিটর ভিসায় চিকিৎসার সুযোগ, কমল ভিসার শ্রেণি মাগুরা সরকারি কলেজ ক্যাম্পাস থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার মাগুরায় জাতীয় নাগরিক কমিটির জেলা আহ্বায়ক কমিটি গঠন মাগুরায় বিএনপি নেতাদের ছবি টাঙিয়ে জুয়ার আসর-গ্রেপ্তার ৫ সোনা ডাকাতি ও হত্যা মামলায় গ্রেপ্তার মাগুরা স্বেচ্ছাসেবক দলের দুই আহ্বায়ক বহিষ্কার সাকের হত্যা ও সোনা ডাকাতির যোগসূত্র! স্বেচ্ছাসেবক দলের নেতা গোলাম জাহিদ গ্রেপ্তার মাগুরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে অ্যাড এম এ রশিদ বহিষ্কার বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে মাগুরায় মানববন্ধন সমাবেশ মাগুরায় এইচএসসিতে ফেল করে দুই শিক্ষার্থীর আত্মহত্যা যুবদল নেতা সাকের হত্যাকাণ্ডের পর বেশি কান্নাকাটি করা সেই মারুফকে রিমাণ্ডে

ইবি শিক্ষক সমিতির নির্বাচনে ডক্টর সাজ্জাদ কার্যনির্বাহী সদস্য নির্বাচিত

মাগুরা প্রতিদিন ডটকম : ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে সদস্য নির্বাচিত হয়েছেন মাগুরার সন্তান ড. মোঃ সাজ্জাদ হোসেন। নির্বাচিত সদস্যদের মধ্যে তিনি সর্বোচ্চ ভোট পেয়েছেন।

শিক্ষক সমিতি সূত্রে জানা গেছে, ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন ড. মোহাঃ জাহাঙ্গীর হোসেন, সহ-সভাপতি ড. পরেশ চন্দ্র বর্মন, সাধারণ সম্পাদক ড. তপন কুমার জোদ্দার, যুগ্ম সম্পাদক ড. শাহাদৎ হোসেন আজাদ, কোষাধ্যক্ষ ড. মোঃ আব্দুল্লাহ আল মাসুদ।

১৫ সদস্য বিশিষ্ট কার্য নির্বাহী পরিষদের সদস্য পদে নির্বাচিতরা হচ্ছেন যথাক্রমে ড. সাজ্জাদ হোসেন, মোঃ সাজ্জাদুর রহমান টিটু, ড. দেবাশীষ শর্মা, মোঃ বাকী বিল্লাহ, ড. মোঃ শহিদুল ইসলাম, মোঃ ফিরোজ আল মামুন, এমএম নাসমুজ্জামান, ড. কাজী আখতার হোসেন এবং ড. মোঃ শেলীনা নাসরীন।

নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোঃ মিজানুর রহমান।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology