আজ, বৃহস্পতিবার | ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১২:১৯

ব্রেকিং নিউজ :
মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন শ্রীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সরকারি কাজে বাধা দিলে দলের হলেও ছাড় নয়: নিতাই রায় চৌধুরী মাগুরায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল চিত্রাঙ্কন-আবৃত্তির পুরস্কার বিতরণে শেষ হলো মহম্মদপুরের বইমেলা বিশ্ববরেণ্য শিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী মাগুরায় এসএসসি পরীক্ষায় পাশের হার ৬৮.২৪ শতাংশ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়ান দিবসে শ্রদ্ধাঞ্জলি শরীয়তপুরের পথে পথে : মঠ, মসজিদ, মন্দির, জমিদারবাড়ি আর লোককথার এক বিস্মৃত ভূখণ্ড মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু

ইমার্জিং লিডারস কোর্স শেষ করে দেশে ফিরছেন জাহিদুল আলম

মাগুরা প্রতিদিন ডটকম : ভারত থেকে মাসব্যাপী ইমার্জিং লিডারস প্রোগ্রাম অব থ্রি টিপি কোর্স শেষ করে দেশে ফিরেছেন ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের হেড অব অ্যাডমিন জাহিদুল আলম। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট আহমেদাবাদ-আইআইএমএ থেকে তিনি কোর্সটি সম্পন্ন করেন।

গত ২১ জুলাই থেকে আহমেদাবাদ-এর ভাসত্রাপুরে অবস্থিত আইআইএমএ-তে মাসব্যাপী এই প্রশিক্ষণ শুরু হয়। ১৭ আগস্ট শেষ দিনে প্রেজেন্টেশন এবং সার্টিফিকেট বিতরণের মধ্যে দিয়ে প্রশিক্ষণ আনুষ্ঠানিকভাবে শেষ হয়। এর আগে শনিবার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, আহমেদাবাদ এর পরিচালক ইরল ডি-সুজার কাছ থেকে সার্টিফিকেট গ্রহণ করেন জাহিদুল আলম।

রবিবার বিমান যোগে কলকাতা থেকে ঢাকায় ফিরবেন তিনি। মাসব্যাপী ইমার্জিং লিডারস প্রোগ্রাম অফ থ্রী টিপি কোর্স সফলভাবে সম্পন্ন করায় মাগুরা প্রতিদিন ডটকম ও চৌরঙ্গী পত্রিকার প্রকাশক ও সুরসপ্তক মাগুরার পরিচালক জাহিদুল আলমকে মাগুরা প্রতিদিন পরিবারের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology