আজ, মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৪:০৪

ব্রেকিং নিউজ :
মাগুরায় স্কুল ছাত্রী ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা

এসএসসি’র ফলাফলে মাগুরা ছয় ধাপ উপরে উঠে চতুর্থ স্থানে

মাগুরা প্রতিদিন ডটকম : এসএসসি পরীক্ষার ফলাফলে যশোর বোর্ডের মধ্যে মাগুরা এবার ছয় ধাপ উপরে চতুর্থ স্থানে। এ জেলার পাশের হার ৯১ দশমিক ৯৮ শতাংশ। গত ছয় বছর ধরে পরীক্ষার ফলাফলে মাগুরা জেলা বোর্ডের মধ্যে সবথেকে নীচে দশম স্থানে ছিল।

মাগুরা জেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এ বছর মাগুরায় মোট ১১ হাজার ৬৬৩ জন পরীক্ষার্থি এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাশ করেছে ১০ হাজার ৭২৮ জন।

তথ্যমতে, জেলায় মোট ৩শত ৬৪ জন পরীক্ষার্থি জিপিএ-৫ পেয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি সংখ্যাক ৭৪ জন শিক্ষার্থি পেয়েছে মাগুরার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে। এ প্রতিষ্ঠানের পাশের হার ৯৮ দশমিক ৬৫ শতাংশ। দ্বিতীয় অবস্থানে রয়েছে মাগুরা সরকারি বালক বিদ্যালয়। এ প্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পেয়েছে ৬০ জন শিক্ষার্থি। তাদের পাশের হার ৯৭ দশমিক ৫ শতাংশ।

অন্যদিকে মাদরাসা শিক্ষা বোর্ডের অধিন মাগুরায় এ বছর ২ হাজার ৪৬৬ জন পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাশ করেছেন ২ হাজার ২৫৩ জন। পাশের হার ৯১ দশমিক ৩৬ শতাংশ। জেলায় মোট ১২ জন জিপিএ-৫ পেয়েছে। এরমধ্যে ৩ জন পেয়েছে মাগুরা সিদ্দিকীয়া কামিল মাদরাসা থেকে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology