আজ, মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৪:২০

ব্রেকিং নিউজ :
সাতলার শাপলা বিল: লাল শাপলার রাজ্যে প্রকৃতি ও জীবিকার গল্প তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু

গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে মাগুরায় বিক্ষোভ মিছিল সমাবেশ

মাগুরা প্রতিদিন ডটকম : ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে এবং হামলায় জড়িত অপরাধিদের শাস্তির দাবিতে মাগুরায় জেলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সকাল ১০ টায় জেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয় থেকে দিবসটি উপলক্ষে বিক্ষোভ মিছিল বের করা হয়। জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, সেচ্ছাসেবক লীগসহ আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের নেতা কর্মীদের নিয়ে মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের সেগুনবাগিচায় সমাবেশে মিলিত হয়।

মাগুরা জেলা আওয়ামী লীগ সভাপতি আ.ফ.ম. আবদুল ফাত্তাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে বক্তব্য রাখেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর, মাগুরা-২ আসনের সংসদ সদস্য ডক্টর বিরেন শিকদার, মাগুরা জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডু সহ আরো অনেকে।

বক্তারা গ্রেনেড হামলায় নিহতদের আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি অবিলম্বে ঘটনায় জড়িত অপরাধিদের শাস্তির দাবি জানিয়ে বক্তব্য রাখেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology