আজ, বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৮:২২

ব্রেকিং নিউজ :
মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন শ্রীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সরকারি কাজে বাধা দিলে দলের হলেও ছাড় নয়: নিতাই রায় চৌধুরী মাগুরায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল চিত্রাঙ্কন-আবৃত্তির পুরস্কার বিতরণে শেষ হলো মহম্মদপুরের বইমেলা বিশ্ববরেণ্য শিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী মাগুরায় এসএসসি পরীক্ষায় পাশের হার ৬৮.২৪ শতাংশ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়ান দিবসে শ্রদ্ধাঞ্জলি শরীয়তপুরের পথে পথে : মঠ, মসজিদ, মন্দির, জমিদারবাড়ি আর লোককথার এক বিস্মৃত ভূখণ্ড মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু

দূর্ণীতির দায়ে মাগুরার স্কুলশিক্ষক রবীন্দ্রনাথ বালাকে ২৩ বছরের জেল

মাগুরা প্রতিদিন : ঘুস দূর্নীতি ও স্বাক্ষর জালিয়াতির দায়ে মাগুরার বাগডাঙ্গা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের বরখাস্তকৃত প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ বালা এবং যশোর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অফিস সহকারী আব্দুল হান্নানকে ২৩ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

রবীন্দ্রনাথ বালা মাগুরার সদর উপজেলার বাগডাঙ্গা গ্রামের মৃত রাজেন্দ্রনাথ বালার ছেলে। দণ্ডপ্রাপ্ত অপর আসামী বরিশালের সদর উপজেলার পশ্চিম বগুড়া সড়কের মরহতুম আবদুর রশিদ মিয়ার ছেলে।

রোববার যশোরের স্পেশাল জজ মোহাম্মদ সামছুল হক পৃথক তিনটি ধারার অপরাধ প্রমাণিত হওয়ায় এ আদেশ দেন।

মামলা সূত্রে জানা গেছে, প্রধান শিক্ষক রাজেন্দ্রনাথ বালা তার বিদ্যালয়ের দু’শিক্ষক প্রশান্ত কুমার বিশ্বাস ও প্রভাষ চন্দ্র বিশ্বাসের চাকরি এমপিওভুক্ত করে দেয়ার কথা বলে চার লাখ ৯৫ হাজার টাকা ঘুষ নেন। পরে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও জেলা শিক্ষা অফিসারের স্বাক্ষর জাল করে তাদেরকে এমপিওভুক্ত এবং নিজের বেতন উচ্চতর স্কেলে করানোর জন্য ব্যবহার করেন। জালিয়াতির মাধ্যমে প্রস্তুতকৃত ওইসব কাগজপত্র পাঠানো হয় যশোর শিক্ষা অধিদপ্তরের মাধ্যমিক উইংয়ে। সেখানে কর্মরত অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর আবদুল হান্নান অধিদপ্তরের কয়েকজন কর্মকর্তার স্বাক্ষর জাল করে ওই দু’শিক্ষককে এমপিওভুক্ত এবং প্রধান শিক্ষকের বেতন স্কেলও বাড়িয়ে দেন। এ বিষয়ে ২০১২ সালের ১১ নভেম্বর দুদকের যশোর কার্যালয়ের সহকারী পরিচালক কমলেশ মন্ডল ওই দুইজনের বিরুদ্ধে মাগুরা সদর থানায় মামলা করেন।

রোববার যশোর জেলা জজ আদালতে এ মামলার রায় ঘোষণার দিনে প্রত্যেকের ৪২০ ধারায় ৭ বছরের সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদন্ড, ৪৬৭ ধারায় ৭ বছরের সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদন্ড, ৪৬৮ ধারায় ৭ বছরের সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদন্ড এবং ৪৭১ ধারায় ২’বছরের সশ্রম কারাদন্ড ও তিন হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন বছরের কারাদন্ডের আদেশ দেন।

দুদকের পিপি আশরাফুল আলম বিপ্লব বিষয়টি নিশ্চিত করে বলেন, দণ্ডপ্রাপ্ত দু’আসামিই পলাতক থাকায় বিচারক তাদের সাজা দিয়ে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology