আজ, শনিবার | ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ২:২৮

ব্রেকিং নিউজ :
মাগুরা-১ আসনে মনোয়ার, মাগুরা-২ আসনে নিতাই রায় চৌধুরী নির্বাচিত মাগুরা-১ আসনে এবারের ‘মূল প্রতিদ্বন্দ্বী’ জামায়াতের অতীত রেকর্ড দুর্বল বিএনপি ক্ষমতায় এলে দেশের মানুষ রংধনুর মতো বাস করবে— জয়ন্ত কুমার কুন্ডু নির্বাচন দোরগোড়ায়: সম্ভাব্য আসনচিত্রে বিএনপি এগিয়ে, বড় ফ্যাক্টর স্বতন্ত্ররা শ্রীপুরে নির্বাচন বিষয়ে প্রশাসনের সচেতনতামূলক মহড়া মাগুরায় ট্রাকের ধাক্কায় পুলিশ কনস্টেবল নিহত মাগুরায় ছাত্রলীগ নেতা রুহুল মল্লিকের উপর হামলা, বাড়ি ভাঙচুর অগ্নিসংযোগ মাগুরা-২ আসনে ৯১ নির্বাচনের পুনরাবৃত্তি চায় জামায়াত মাগুরায় কম্বলের বিনিময়ে ভোট চাইতে গিয়ে জামায়াতের ৫ কর্মী আটক মধুমতীতে ড্রেজার, নদীভাঙনের মুখে শতাধিক পরিবার

চক্রান্ত শুরু করেছে মৌলবাদী গোষ্ঠী- জাসদের কেন্দ্রীয় নেতা জাহিদুল আলম

মাগুরা প্রতিদিন ডটকম : আগামী নির্বাচনকে সামনে রেখে দেশবিরোধী চক্রান্ত শুরু করেছে মৌলবাদি গোষ্ঠী। বিভিন্ন স্থানে অগ্নি সংযোগ ঘটিয়ে তারা চক্রান্তের নমুনা প্রকাশ করতে শুরু করেছে। যাদের লক্ষ্যই হচ্ছে দেশকে তালেবানী রাষ্ট্রে পরিণত করা।

জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেন্দ্রীয় কার্য নির্বাহী সদস্য জাহিদুল আলম শুক্রবার সকালে মাগুরায় জেলা জাসদ আয়োজিত সাধারণ সভায় প্রধান অতিথির বক্তেব্য এই কথা বলেন।

মাগুরা জেলা পরিষদ সম্মেলন কক্ষে জেলা জাসদ সভাপতি সৈয়দ অহিদুল ইসলাম ফণি’র সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় প্রধান অতিথি বলেন, জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসায় বিএনপি-জামাত এবং তাদের রাজনৈতিক সঙ্গীরা নানা জিগির শুরু করেছে। তারা ‘সরকারের পদত্যাগ’ কিংবা ‘নির্বাচনকালীন নির্দলীয় সরকার’ গঠনের আওয়াজ তুলে রাজনৈতিক অঙ্গণে উত্তাপ ছড়ানোর চেষ্টা করছে। যার মাধ্যমে তারা দেশকে একটি জঙ্গী তালেবানী রাষ্ট্রে পরিণত করার পায়তারা চালিয়ে যাচ্ছে।

জাসদ নেতা জাহিদুল আলম বিএনপি-জামাত গোষ্ঠীর এই অপতৎপরতা রোধে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সাধারণ সভায় অন্যান্যের মধ্যে জেলা জাসদ সহ-সভাপতি মিয়া ওয়াহিদ কামাল বাবলু, সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তি, যুগ্ম সম্পাদক খলিলুর রহমান মৃধা, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিজানুর রহমান ফিরোজ, প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল আমিন, জাসদ ছাত্রলীগ সভাপতি আমিরুল ইসলাম সহ জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সভায় জাসদের ৫০ বছর তথা সুবর্ণ জয়ন্তী পালনের করণীয় বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে আলোচনা করা হয়।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology