আজ, বুধবার | ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১১:৪৫

ব্রেকিং নিউজ :
সাতলার শাপলা বিল: লাল শাপলার রাজ্যে প্রকৃতি ও জীবিকার গল্প তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু

“জয় বাংলা” স্লোগান দেওয়া নিয়ে মাগুরায় বিএনপির দু’পক্ষে সংঘর্ষ

মাগুরা প্রতিদিন : বাড়ির সামনে জয়বাংলা স্লোগান দেওয়ার ঘটনা নিয়ে মাগুরা শহরের ভায়না গ্রামে স্থানীয় বিএনপির দুটি পক্ষের মধ্যে সংঘর্ষে ৬ জন আহত হয়েছে।

সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে এক যুবককে আটক করা হলেও এ ঘটনা নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যে কোনো মুহূর্তে নতুন করে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছেন এলাকাবাসী।

সংঘর্ষে আহতদের মধ্যে আবদুর রহিম (২৮), আবদুর রহমান (২৯), রকিবুল (২৫), নওশের (৪২), সুমন (৩০) ও আলিম শেখ (৫৫) কে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে আবদুর রহমান, আবদুর রহিম ও নওশেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধিন আলিম শেখ বলেন, শুক্রবার বিকালে ভায়না দক্ষিণপাড়া এলাকার মসলেম মিয়ার ছেলে সিনবাদ কয়েকজন সঙ্গী নিয়ে মোটরসাইকেলে করে আবদুর রহিমের বাড়ির সামনে জয় বাংলা স্লোগান দেয়। এ সময় আবদুর রহিম নিজেকে বিএনপি কর্মী দাবি করে বাড়ির সামনে জয় বাংলা স্লোগান দেওয়ায় গালমন্দ করে। যা নিয়ে তর্ক বাহাসের এক পর্যায়ে হাতাহাতির ঘটনাও ঘটে। যা নিয়ে সন্ধ্যায় বিএনপির রাজনীতি সমর্থিত উভয় পক্ষই ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় রাত ১০ টা পর্যন্ত চলা ওই সংঘর্ষে ৭ জন আহত হয়।

এ ঘটনা নিয়ে উভয় পক্ষের মধ্যে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি সেনা সদস্যদের টহল অব্যাহত রয়েছে।

মাগুরা সদর থানার অফিসার্স ইনচার্জ ওসি মোঃ মেহেদী রাসেল বলেন, নিজেদের মধ্যে কথা কাটাকাটি থেকে সংঘর্ষের ঘটনা ঘটলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology