আজ, মঙ্গলবার | ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ২:০৫

ব্রেকিং নিউজ :
শালিখার নতুন ইউএনও তানিয়া আক্তার ভারতে ভিজিটর ভিসায় চিকিৎসার সুযোগ, কমল ভিসার শ্রেণি মাগুরা সরকারি কলেজ ক্যাম্পাস থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার মাগুরায় জাতীয় নাগরিক কমিটির জেলা আহ্বায়ক কমিটি গঠন মাগুরায় বিএনপি নেতাদের ছবি টাঙিয়ে জুয়ার আসর-গ্রেপ্তার ৫ সোনা ডাকাতি ও হত্যা মামলায় গ্রেপ্তার মাগুরা স্বেচ্ছাসেবক দলের দুই আহ্বায়ক বহিষ্কার সাকের হত্যা ও সোনা ডাকাতির যোগসূত্র! স্বেচ্ছাসেবক দলের নেতা গোলাম জাহিদ গ্রেপ্তার মাগুরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে অ্যাড এম এ রশিদ বহিষ্কার বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে মাগুরায় মানববন্ধন সমাবেশ মাগুরায় এইচএসসিতে ফেল করে দুই শিক্ষার্থীর আত্মহত্যা

জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মাগুরা প্রেসক্লাবকে সাউন্ড সিস্টেম প্রদান

মাগুরা প্রতিদিন : মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে ব্যবহারের জন্যে উন্নতমানের সাউণ্ড সিস্টেম প্রদান করেছেন জেলা জামায়াতে ইসলামী।

শনিবার রাতে জামায়েতে ইসলামী বাংলাদেশ মাগুরা জেলা শাখার আমির অধ্যাপক এম বি বাকের, সেক্রেটারী অধ্যাপক সাইদ আহম্মেদ বাচ্চু সশরীরে উপস্থিত থেকে মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক সাংবাদিক শফিকুল ইসলাম শফিকের কাছে এই সাউন্ড সিস্টেম হস্তান্তর করেন।

এই সময় জামায়েত নেতা মওলানা মাহবুবুর রহমানসহ জেলা জামায়াতে ইসলামীর বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উন্নতমানের সাউণ্ড সিস্টেমের অভাবে মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে এতদিন ভালোমানের সভা সম্পন্ন করা কষ্টসাধ্য ছিল বিধায় দলের পক্ষ থেকে এটির বরাদ্দ দেয়া হয়েছে বলে জামায়াত সূত্রে জানা গেছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology