আজ, রবিবার | ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৯:৫১

ব্রেকিং নিউজ :
জামায়াতের কথা ও কাজে মিল নেই: মুফতি মোস্তফা কামাল শালিখার চিত্রা নদী খননকালে পাওয়া তরবারি প্রত্নতত্ত্ব অধিদপ্তরে হস্তান্তর মাগুরায় জামায়াত প্রার্থীর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের মাগুরা-১ আসনের দুই প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার থাইল্যান্ডে যাওয়ার অনুমতি পেলেন না সেই এপিএস মোয়াজ্জেম হোসেন মাগুরা-১ আসনের প্রার্থীর বাড়িতে ককটেল বিস্ফোরণ, পরিবারে আতঙ্ক মাগুরা জেলা পুলিশের পদোন্নতিপ্রাপ্ত ৬ সদস্যকে র‍্যাংক ব্যাজ প্রদান শ্রীপুরে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় কুরআন খতম ও দোয়া জাতীয় ছাত্রশক্তি মাগুরা জেলা শাখা কমিটি গঠন ৪৫ বছরের রাজনীতিক জামায়াত নেতার নামে হয়নি কোনো মামলা

দূর্ঘটনায় নিহত হাকিমের পরিবারকে আকিজ গ্রুপের দেড়লাখ টাকা ক্ষতিপূরণ

নিজস্ব প্রতিবেদক: মাগুরার কুশাবাড়িয়ার নসিমন চালক মাগুরা জেলা জাসদের একনিষ্ঠ কর্মী আব্দুল হাকিমের মৃত্যুর ঘটনায় তার পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে দেড় লক্ষ টাকা প্রধান করেছে আকিজ গ্রুপ।

১৪ এপ্রিল আবালপুরের হাওড় এলাকায় আকিজ গ্রুপের একটি কাভার্ড ভ্যান ইটবোঝাই নছিমন গাড়িকে ধাক্কা দিলে চালক আব্দুল হাকিম ঘটনাস্থলে মারা যান। মৃত্যুর আগে তিনি স্ত্রী ও এক সন্তান রেখে যান।

জানা যায়, আব্দুল হাকিম মৃত্যুর ৩ দিনে আগে কন্যা সন্তানের জনক হন। আব্দুল হাকিমের স্ত্রীর নাম শাপলা। এদিকে নসিমন চালক হাকিম মারা যাওয়ার পর অকিজ গ্রæপের আঞ্চলিক কর্মকর্তারা বিষয়টির সুন্দর সমাধানের লক্ষ্যে পরিবারের সাথে কথা বলেন। সবার সাথে কথা বলে অকিজ গ্রুপের পক্ষ থেকে আব্দুল হাকিমের স্ত্রী শাপলার হাতে প্রতিষ্ঠানের পক্ষ থেকে দেড়লক্ষ টাকা প্রদান করা হয়।

আব্দুল হাকিমের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে মাগুরা জেলা জাসদ নেতৃবৃন্দ।

মাগুরা জেলা জাসদের সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তী বলেন, এতে অল্প বয়সে হাকিমের মৃত্যুতে শুধু তার পরিবার নয়, জাসদ পরিবারেরও অপূরণীয় ক্ষতি হয়ে গেল।

জাসদ দলীয়ভাবে সবসময় এই পরিবারের পাশে থাকবে। একই সাথে তিনি ক্ষতিপূরণ বাবদ হাকিমের পরিবারকে অর্থ প্রদান করায় মাগুরা জেলা জাসদের পক্ষ থেকে তিনি আকিজ গ্রুপ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology