আজ, মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৩:৫৬

ব্রেকিং নিউজ :
তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি

নিপাহ ভাইরাসে মাগুরার ঘোড়ামারা গ্রামের পলাশের মৃত্যু

মাগুরা প্রতিদিন : নিপাহ ভাইরাসের উপসর্গ নিয়ে পলাশ (২২) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।

রোববার (১২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তার বাড়ি মাগুরা সদর উপজেলার ঘোড়ামারা গ্রামে। সে পিরোজপুর জেলা পুলিশ লাইনসে কনস্টেবল পদে কর্মরত ছিলেন।  ২০১৮ সালে তিনি বাংলাদেশ পুলিশে যোগদান করেন।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ইউনিটের বিভাগীয় প্রধান ডা. এ জেড এম ইমরুল কায়েস বলেন, ‘শনিবার জ্বরে আক্রান্ত হয়ে পিরোজপুর হাসপাতালে ভর্তি হন ওই পুলিশ সদস্য। পরবর্তীতে তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।’

তিনি বলেন, ‘পলাশের জ্বর, খিচুনি ও শ্বাসকষ্ট ছিল। ব্রেইনে ইনফেকশন হয়ে তার মৃত্যু হয়েছে। আমরা নিপাহ ভাইরাস সন্দেহ করছি। তার রক্তের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। প্রতিবেদন আসলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।’

পলাশের শ্যালক ফিরোজ আলম বলেন, ‘দেড় মাস পূর্বে খেজুরের কাঁচা রস পান করেছিল পলাশ। তিনদিন পূর্বে তার জ্বর হয়।

পিরোজপুরের পুলিশ সুপার মো. সাইদুর রহমান পলাশের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology