আজ, বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৭:৫৫

ব্রেকিং নিউজ :
মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন শ্রীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সরকারি কাজে বাধা দিলে দলের হলেও ছাড় নয়: নিতাই রায় চৌধুরী মাগুরায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল চিত্রাঙ্কন-আবৃত্তির পুরস্কার বিতরণে শেষ হলো মহম্মদপুরের বইমেলা বিশ্ববরেণ্য শিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী মাগুরায় এসএসসি পরীক্ষায় পাশের হার ৬৮.২৪ শতাংশ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়ান দিবসে শ্রদ্ধাঞ্জলি শরীয়তপুরের পথে পথে : মঠ, মসজিদ, মন্দির, জমিদারবাড়ি আর লোককথার এক বিস্মৃত ভূখণ্ড মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু

বজরুক শ্রীকুন্ডি গ্রামে বাড়ির সামনে বিয়ের গেট বানানো নিয়ে সংঘর্ষ

মাগুরা প্রতিদিন: বাড়ির সামনে বিয়ের গেট তৈরির ঘটনা নিয়ে মাগুরা সদর উপজেলার বজরুক শ্রীকুন্ডি গ্রামে দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এ ঘটনায় আহত ১৩ জনকে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া বেশ কয়েকটি বাড়িঘর ভাংচুর হয়েছে।

এলাকাবাসী জানায়, সোমবার ওই গ্রামের ইনসার বিশ্বাসের মেয়ের বিয়ে ছিলো। বিয়ে উপলক্ষে প্রতিবেশি ফুফাত ভাই আবদুর রাজ্জাকের বাড়ির সামনে একটি গেট স্থাপন করেন ইনসার বিশ্বাস। কিন্তু আবদুর রাজ্জাক এতে আপত্তি জানালে উভয় পরিবারের মধ্যে বাগবিতণ্ডার সৃষ্টি হয়। এ ঘটনার পর বিয়ের আয়োজন সম্পন্ন হলে মঙ্গলবার সকালে উভয় পরিবারের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে হতাহত এবং ভাংচুরের ঘটনা ঘটে।

মাগুরা সদর থানার অফিসার্স ইনচার্জ আইয়ুব হোসেন বলেন, তুচ্ছ বিষয় নিয়ে সংঘর্ষের সৃষ্টি। তবে সংঘর্ষ পরবর্তি পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology