আজ, বৃহস্পতিবার | ১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১১:৪৩

ব্রেকিং নিউজ :
বাংলাদেশে শিক্ষকদের ওপর হামলা-লাঞ্ছনা থামছেই না শালিখায় সংঘর্ষের ছবি তোলায় সাংবাদিকের ওপর হামলা মাগুরা, নড়াইল ও ঝিনাইদহের ক্রেডিট ইউনিয়ন কর্মকর্তাদের নিয়ে র‍্যালি ও আলোচনা মাগুরায় পুলিশের ওপর ছুরি নিয়ে হামলাকারী মাদক ব্যবসায়ী অপু গ্রেপ্তার এনসিপি ছাড়ছেন মাগুরা জেলা আহ্বায়ক রাসেল মজুমদার মাগুরার বিশিষ্ট ছড়াকার রোকেয়া খাতুন আর নেই মাগুরায় মহালয়ায় দেবীপক্ষের সূচনা অনুষ্ঠানে জেলা প্রশাসক জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন মাগুরা পৌরসভা বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬: শুনতে হবে মনের কথা মাগুরার কলেজপাড়া থেকে ২৮ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

বাংলাদেশে শিক্ষকদের ওপর হামলা-লাঞ্ছনা থামছেই না

মাগুরা প্রতিদিন: বাংলাদেশে শিক্ষকদের ওপর হামলা, অপমান-লাঞ্ছনা ও জোর করে পদত্যাগে বাধ্য করার ঘটনা থামছে না।

সাম্প্রতিক তিন দিনের ব্যবধানে নারায়ণগঞ্জে এক শিক্ষককে থাপ্পড় মারার অভিযোগ উঠেছে বিএনপির এক নেতার বিরুদ্ধে। বগুড়ায় এক শিক্ষককে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর বিরুদ্ধে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জার্মানভিত্তিক সংবাদমাধ্যম ডয়চে ভেলে বাংলার এক প্রতিবেদনে এসব ঘটনা তুলে ধরা হয়েছে। এতে শিক্ষকদের ওপর সাম্প্রতিক হামলার পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া নির্যাতন ও লাঞ্ছনার কয়েকটি ঘটনার তথ্য উল্লেখ করা হয়।

প্রতিবেদন অনুযায়ী, গত বুধবার (১৪ অক্টোবর) নারায়ণগঞ্জের রূপগঞ্জে কালনী হিড়নাল উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি নিয়ে বিরোধের জেরে সহকারী শিক্ষক একরামুন্নেছা বিউটিকে থাপ্পড় মারার অভিযোগ ওঠে দাউদপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবজাল মোল্লার বিরুদ্ধে। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে এ ঘটনা ঘটে। এর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় আবজাল মোল্লাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন রূপগঞ্জ থানা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান।

এর আগে গত সোমবার (১২ অক্টোবর) বগুড়ায় বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের শারীরিক শিক্ষা বিষয়ের সহকারী শিক্ষক আবু রায়হানের ওপর হামলার ঘটনা ঘটে। ক্লাসে দুষ্টুমি করায় এক শিক্ষার্থীকে সতর্ক করা ও তার অভিভাবককে বিদ্যালয়ে ডাকার কথা বলার জেরে এ হামলা হয় বলে অভিযোগ। লাঠির আঘাতে শিক্ষকের থুতনি কেটে যায়। সেখানে আটটি সেলাই দিতে হয়েছে। তাঁর ঘাড়েও গুরুতর জখম হয়। এ ঘটনায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী রিয়াদ ইসলাম কিরনকে বুধবার পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

দুই হাজার শিক্ষককে পদত্যাগে বাধ্য করার অভিযোগ
ডয়চে ভেলে ২০২৫ সালের ১৮ এপ্রিল ‘শিক্ষকদের আর কত অপমান!’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে জানায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে দেশের বিভিন্ন স্থানে অন্তত দুই হাজার শিক্ষক ও প্রধান শিক্ষককে পদত্যাগে বাধ্য করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, তাঁদের মধ্যে প্রায় ৮০০ জন চাকরি ফিরে পেতে আদালতের দ্বারস্থ হয়েছেন। শুধু ঢাকাতেই পদত্যাগে বাধ্য হয়েছেন দুই শতাধিক শিক্ষক।

পরবর্তী সময়েও এমন ঘটনা ঘটেছে। ২০২৫ সালের ২৪ এপ্রিল রাজশাহীর দাউকান্দি সরকারি কলেজে অধ্যক্ষ ও এক নারী শিক্ষককে মারধর এবং কার্যালয় ভাঙচুরের অভিযোগ ওঠে স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে। একই বছরের ১২ জানুয়ারি মাদারীপুরে বিদ্যালয়ে প্রবেশের সময় এক শিক্ষককে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করা হয়। ৯ জুন সাতক্ষীরায় শ্লীলতাহানির অভিযোগ তুলে মব সৃষ্টি করে এক শিক্ষককে মারধরের ঘটনাও ঘটে।

একের পর এক এসব ঘটনায় শিক্ষকদের নিরাপত্তা, মর্যাদা ও স্বাধীনভাবে দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করার বিষয়টি আবারও আলোচনায় এসেছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology