আজ, বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৩:২১

ব্রেকিং নিউজ :
মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন শ্রীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সরকারি কাজে বাধা দিলে দলের হলেও ছাড় নয়: নিতাই রায় চৌধুরী মাগুরায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল চিত্রাঙ্কন-আবৃত্তির পুরস্কার বিতরণে শেষ হলো মহম্মদপুরের বইমেলা বিশ্ববরেণ্য শিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী মাগুরায় এসএসসি পরীক্ষায় পাশের হার ৬৮.২৪ শতাংশ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়ান দিবসে শ্রদ্ধাঞ্জলি শরীয়তপুরের পথে পথে : মঠ, মসজিদ, মন্দির, জমিদারবাড়ি আর লোককথার এক বিস্মৃত ভূখণ্ড মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু

বালিদিয়া থেকে রিভলবার গুলিসহ ইমরুল শিকদার আটক

মাগুরা প্রতিদিন : মাগুরার মহম্মদপুর উপজেলার বালিদিয়া গ্রাম থেকে একটি রিভলবার ও চার রাউন্ড গুলিসহ ইমরুল শিকদার নামে এক যুবককে আটক করেছে সেনা সদস্যরা।

আটক ইমরুল ওই গ্রামের মৃত নওশের আলী শিকদারের ছেলে।

গোপন সংবাদের ভিত্তিতে সেনা সদস্যরা ৮ মে বৃহস্পতিবার ভোরে বালিদিয়া গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও গুলি সহ ইমরুল শিকদারকে আটক করে।

পরে তাকে মহম্মদপুর থানায় সোপর্দ করা হয়।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রহমান জানান, এ ঘটনায় সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology