আজ, সোমবার | ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ভোর ৫:১৮

ব্রেকিং নিউজ :
মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন শ্রীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সরকারি কাজে বাধা দিলে দলের হলেও ছাড় নয়: নিতাই রায় চৌধুরী মাগুরায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল চিত্রাঙ্কন-আবৃত্তির পুরস্কার বিতরণে শেষ হলো মহম্মদপুরের বইমেলা বিশ্ববরেণ্য শিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী মাগুরায় এসএসসি পরীক্ষায় পাশের হার ৬৮.২৪ শতাংশ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়ান দিবসে শ্রদ্ধাঞ্জলি শরীয়তপুরের পথে পথে : মঠ, মসজিদ, মন্দির, জমিদারবাড়ি আর লোককথার এক বিস্মৃত ভূখণ্ড মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু

বিপুল পরিমান মাদকসহ মাগুরার ইয়াবা গার্ল মিতা গ্রেফতার

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরা গোয়েন্দা পুলিশ শহরের পৌর এলাকার কুকনা ঘোষপাড়া থেকে ইয়াবা গার্ল হিসেবে পরিচিত মিতা নামে এক মাদক ব্যবসায়ীকে বিপুল পরিমাণ ইয়াবা ও ফেন্সিডিলসহ আটক করেছে। সে ওই গ্রামের শরিফুল ইসলামের স্ত্রী।

পুলিশ জানায়, মাগুরার সীমান্তবর্তি গ্রাম ঝিনাইদহের টিকারি বাজারের চিহ্নিত মাদক ব্যবসায়ী আবু সাইদের শ্যালিকা মিতা। সে ও তার পরিবার সংশ্লিষ্টরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায়ের সঙ্গে জড়িত রয়েছে। রবিবার সন্ধ্যায় মাগুরা গোয়েন্দা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালিয়ে মিতাকে ১ হাজার পিস ইয়াবা ও ৪ বোতল ফেন্সিডিল সহ আটক করে।

মাগুরা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন জানান, এ ঘটনায় মিতা সহ তিনজনকে আসামী করে মামলা দায়ের হয়েছে। তবে এই চক্রটির সঙ্গে জড়িত অন্যদের আটকের চেষ্টা চলছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology