আজ, সোমবার | ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ২:০৬

ব্রেকিং নিউজ :
ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার শ্রীপুরে পল্লিবিদ্যুতের গাফিলতিতে দিনমজুরের মৃত্যু, দুই কর্মী সাময়িক বরখাস্ত মাগুরায় টিএসপি-ডিএপি সারের সংকট, চাহিদার তুলনায় বরাদ্দ কম মাগুরায় ৫ লাখ টাকার চুক্তিতে সিআইডি সেজে অপহরণের চেষ্টা -৭ জন গ্রেফতার জাসদ নেতা মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আওয়াল আর নেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর মাগুরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-ফলমেলা উদ্বোধন মাগুরায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কাজী কামালের দোয়া মাহফিল

মাগুরা প্রতিদিন : মাগুরার বিনোদপুরে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকেলে বিনোদপুর মডেল প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে মাগুরা-২ নির্বাচনী এলাকার বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি ছিল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির সাবেক সভাপতি ও মাগুরা-২ আসনের সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল।

মহম্মদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম আজম সাবুর সভাপতিত্বে দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি কাজী সালিমুল হক কামাল বিএনপি নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কর্মাকাণ্ডের বিভিন্ন ইতিবাচক দিক তুলে ধরে বক্তব্য রাখেন।

আলোচনা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, দেশের শান্তি–সমৃদ্ধি ও জনকল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। মোনাজাতে হাজারো মানুষ অংশ নেন। দোয়া মাহফিলকে কেন্দ্র করে এলাকায় এক উৎসবমুখর পরিবেশ তৈরি হয় এবং স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো মাঠ ও আশপাশের এলাকা।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology