আজ, মঙ্গলবার | ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১২:৪২

ব্রেকিং নিউজ :
অবৈধভাবে সার মজুত: শ্রীপুরে দুই ব্যবসায়ী গ্রেফতার লুটপাট করলে মধুমতীতে ফেলে দেওয়া হবে-রবিউল ইসলাম নয়ন মাগুরার আমলসার থেকে ৩২৮ বস্তা সার উদ্ধার-দুই জনের নামে মামলা দায়ের সংস্কৃতিই বাংলাদেশ-ভারত সম্পর্কের সবচেয়ে বড় শক্তি: নিতাই রায় মাগুরায় খাল খনন ব্যয়ের হিসাব নিয়ে নানা প্রশ্ন ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু জন্মাষ্টমী সম্প্রীতি, ন্যায় ও মানবকল্যাণের চিরন্তন শিক্ষা বহন করে: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী মাগুরার খর্দ কছুন্দি গ্রামে বিক্ষোভ সমাবেশ মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার

বেঙ্গাবেরইলে জমিজমার বিরোধে যুবক খুন-বাড়িঘরে ভাংচুর লুটপাট

মাগুরা প্রতিদিন : মাগুরায় সদর উপজেলার বেঙ্গাবেরইল গ্রামে জমিজমা নিয়ে বিরোধের জেরে জাহিদ মোল্যা (৪৪) নামে এক যুবক খুন হয়েছে। নিহত জাহিদ ওই গ্রামের আবদুল কুদ্দুস মোল্যার ছেলে।

এলাকাবাসি জানায়, বেঙ্গাবেরইল গ্রামের আনারুল মোল্যার সাথে বড় ভাই জয়নাল মোল্যার ছেলে আশরাফ মোল্যার মধ্যে শরিকানা জমি নিয়ে বিরোধ চলছিল। বৃহস্পতিবার বিকালে আনারুল মোল্যা বাড়ির সামনে বিরোধপূর্ণ একটি জমিতে মাটি ভরাটের কাজ করছিলো। এ সময় তার ভাতিজা আশরাফ এতে বাঁধা দিলে উভয় পরিবারের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। উভয় পরিবারের সমর্থনে একই গোষ্ঠির লোকজন ঢাল সড়কি নিয়ে দাঙ্গায় লিপ্ত হয়। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন কমবেশি আহত হয়। আহতদের মধ্যে আলতাফ মোল্যা (৫৩), আলমগীর (৪৫), জাহিদ বিশ্বাস (৪৪), জাহিদ মোল্যা (৪৪), মোশারফ মোল্যা (৫৬), উজ্জ্বল মোল্যা (২৪), পিকুল মোল্যা (৪২), মনিরুল (৩২), নাসিরুল রফিক মোল্যা (৩৮), রবিউল মোল্যা (৪০), শমসের মোল্যা, হাসানুর মোল্যা (৪০) ও সায়েদ মোল্যা (৩৫) কে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত জাহিদ মোল্যাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়।

এদিকে জাহিদ মোল্যার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে তার সমর্থিতরা প্রতিপক্ষের অন্তত ১০টি বাড়িতে হামলা ভাংচুর ও লুটপাট চালিয়েছে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মেহেদী রাসেল বলেন, খবর পেয়ে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology