আজ, বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | সন্ধ্যা ৬:২৭

ব্রেকিং নিউজ :
মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন শ্রীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সরকারি কাজে বাধা দিলে দলের হলেও ছাড় নয়: নিতাই রায় চৌধুরী মাগুরায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল চিত্রাঙ্কন-আবৃত্তির পুরস্কার বিতরণে শেষ হলো মহম্মদপুরের বইমেলা বিশ্ববরেণ্য শিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী মাগুরায় এসএসসি পরীক্ষায় পাশের হার ৬৮.২৪ শতাংশ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়ান দিবসে শ্রদ্ধাঞ্জলি শরীয়তপুরের পথে পথে : মঠ, মসজিদ, মন্দির, জমিদারবাড়ি আর লোককথার এক বিস্মৃত ভূখণ্ড মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু

মাগুরাবাসীকে জাসদ নেতা জাহিদুল আলমের ঈদ উল আযহার শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক: ধর্ম-বর্ণ নির্বিশেষে মাগুরাবাসীকে পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জাসদ কেন্দ্রীয় কার্যকরি কমিটির সদস্য এবং মাগুরা জেলার অন্যতম পৃষ্ঠপোষক জাহিদুল আলম।

শুভেচ্ছা বার্তায় তিনি বলেছেন,  মুসলিম সম্প্রদায়ের বড় দুটি ধর্মীয় উৎসবের দ্বিতীয়টি ঈদ উল আযহা। এই উৎসবের মূল প্রতিপাদ্য ‘ত্যাগের মহিমা’। নিজ নিজ আর্থিক সামর্থ্য অনুযায়ী মুসলমানরা এই দিনে গরু, ছাগল কুরবানী দিয়ে থাকেন। বরাবরের মতো এবারও এই ঈদকে ঘিরে তাই মাগুরার প্রতিটি গ্রামে প্রাণচাঞ্চল্য এবং উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে। পদ্মাসেতু চালু হওয়ার কারণে এবার মাগুরাবাসী দ্রুতই নিজ নিজ বাড়িতে আসতে পেরেছে বলে তিনি উল্লেখ করেছেন।

বার্তায় জাহিদুল আলম আরও বলেন, ঈদ উৎসব যাতে কোনোভাবেই বেদনায় পরিণত না হয় সে জন্য প্রতিটি পরিবারকে সতর্ক থাকতে হবে। বিশেষ করে রাস্তায় বেপরোয়া মোটর সাইকেল চলাচলের দিকে সতর্ক দৃষ্টি রাখার জন্য তিনি পুলিশ প্রশাসনের প্রতি আহবান জানান।

এ প্রসঙ্গে তিনি বলেছেন, ঈদের দিন কিশোর এবং তরুণরা বেপরোয়াভাবে মোটর সাইকেল চালান। এতে করে অনাকাঙ্খিত মৃত্যুর ঘটনা ঘটে থাকে। এ কারণেই আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে মোটর সাইকেলসহ বিভিন্ন যান চলাচলে বিভিন্ন ধরনের বিধিনিষেধ প্রয়োগের প্রয়োজনীয়তা রয়েছে। একই সাথে তিনি প্রতিটি বাড়ির শিশুদের প্রতি বিশেষ নজর রাখার আহবান জানিয়েছেন। শিশুরা যাতে বাড়ির আশেপাশের পুকুর, খালের পানিতে না নামতে পারে সে বিষয়ে বাড়ির অভিভাবকদের সতর্ক থাকার অনুরোধ করেছেন।

বার্তায় তিনি আরও বলেছেন, পশু কুরবানীর পরপরই সবাইকে পরিবেশ রক্ষার স্বার্থে পশুর সমস্ত ধরনের বর্জ্য যথাস্থানে ফেলতে হবে বা বাড়ির আশেপাশে মাটির নীচে গর্ত করে ঢেকে দিতে হবে যাতে পরিবেশের কোনো ক্ষতি না হয়।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology