আজ, বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৩:১৮

ব্রেকিং নিউজ :
মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন শ্রীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সরকারি কাজে বাধা দিলে দলের হলেও ছাড় নয়: নিতাই রায় চৌধুরী মাগুরায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল চিত্রাঙ্কন-আবৃত্তির পুরস্কার বিতরণে শেষ হলো মহম্মদপুরের বইমেলা বিশ্ববরেণ্য শিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী মাগুরায় এসএসসি পরীক্ষায় পাশের হার ৬৮.২৪ শতাংশ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়ান দিবসে শ্রদ্ধাঞ্জলি শরীয়তপুরের পথে পথে : মঠ, মসজিদ, মন্দির, জমিদারবাড়ি আর লোককথার এক বিস্মৃত ভূখণ্ড মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু

মাগুরাবাসী দৃপ্ত কণ্ঠে পাঠ করলো প্রধানমন্ত্রীর শপথ

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে জাতীয় পতাকা উঁচিয়ে দেশ গড়ার শপথ নিলো হাজার হাজার মানুষ।

“আজ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং মুজিববর্ষের বিজয় দিবসে দৃপ্তকণ্ঠে শপথ করছি যে,
শহিদের রক্ত বৃথা যেতে দেব না-দেশকে ভালোবাসব,
দেশের মানুষের সার্বিক কল্যাণে সর্বশক্তি নিয়োগ করব।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শে উন্নত, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার সোনার বাংলা গড়ে তুলব।
মহান সৃষ্টিকর্তা আমাদের সহায় হোন।”

বৃহস্পতিবার বিকালে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা থেকে প্রধানমন্ত্রী এই শপথ পাঠ করান। একই সাথে সারাদেশের মতো মাগুরাতেও জেলা প্রশাসনের পক্ষ থেকে শপথ পাঠের জন্যে বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে আয়োজন করা হয়।

বিকালে সরাসরি সম্প্রসারিত প্রধানমন্ত্রীর শপথ পাঠের সঙ্গে স্টেডিয়ামে উপস্থিত সেনাবাহিনীর সদস্য, জেলা ও পুলিশ প্রশাসন, আনসার, আইনজীবী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, চিকিৎসক নিজ নিজ কণ্ঠে শপথ পাঠ করেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology