আজ, বৃহস্পতিবার | ১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১:৪৯

ব্রেকিং নিউজ :
মাগুরায় পুলিশের ওপর ছুরি নিয়ে হামলাকারী মাদক ব্যবসায়ী অপু গ্রেপ্তার এনসিপি ছাড়ছেন মাগুরা জেলা আহ্বায়ক রাসেল মজুমদার মাগুরার বিশিষ্ট ছড়াকার রোকেয়া খাতুন আর নেই মাগুরায় মহালয়ায় দেবীপক্ষের সূচনা অনুষ্ঠানে জেলা প্রশাসক জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন মাগুরা পৌরসভা বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬: শুনতে হবে মনের কথা মাগুরার কলেজপাড়া থেকে ২৮ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা টোকনের দাফন সম্পন্ন আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে ক্ষমতায় যেতে মরিয়া হয়ে উঠবে জামায়াত ডিজিটাল নজরদারিতে বদলে গেল শ্রীপুর সরকারি কলেজ

মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার

মাগুরা প্রতিদিন : মাগুরা জেলা পুলিশের বিশেষ অভিযানে অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় জব্দ করা হয়েছে মোবাইল ফোন, ভুয়া এমএফএস অ্যাকাউন্টের সিম ও জুয়ার হিসাব সংক্রান্ত নথিপত্র।

গ্রেফতারকৃতরা হলেন, মাগুরা সদর উপজেলার সাজিয়াড়া গ্রামের আসাদুজ্জামানের ছেলে হৃদয় হাসান এবং তাহাজ্জত মুন্সির ছেলে ইমন হোসেন শান্ত ওরফে লিমন।

মাগুরা পুলিশ অফিস সূত্রে জানা গেছে, ১৫ জুলাই রাত আনুমানিক ১২টা ১৫ মিনিটের দিকে মাগুরা সদর থানার সাজিয়াড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তারা দীর্ঘদিন ধরে অনলাইন জুয়া সাইট পরিচালনার সঙ্গে জড়িত ছিল এবং মাস্টার এজেন্ট হিসেবে কাজ করত।

অভিযানে তাদের কাছ থেকে ৫টি মোবাইল ফোন, ৫৮টি ভুয়া এমএফএস (নগদ/বিকাশ/রকেট/উপায়) অ্যাকাউন্টযুক্ত সিমকার্ড এবং জুয়ার হিসাব সংরক্ষণের ২টি খাতা উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, জব্দকৃত মোবাইল বিশ্লেষণে বিভিন্ন অ্যাপ ব্যবহার করে জুয়ার অর্থ লেনদেনের প্রমাণ পাওয়া গেছে। এছাড়া তাদের মোবাইলে ৫৯৬টি অনলাইন জুয়া অ্যাকাউন্টের ইউজার আইডি ও পাসওয়ার্ড, লেনদেনের তথ্য ও বিভিন্ন সাইটে কার্যক্রমের প্রমাণ মিলেছে।

মাগুরা পুলিশ সুপার মোল্যা আজাদ হোসেন জানান, এই অনলাইন জুয়া চক্রটি একটি সুসংগঠিত নেটওয়ার্ক, যেখানে ব্যাংকিং চ্যানেল ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ব্যবহার করে প্রতিদিন বড় অঙ্কের অর্থ লেনদেন হতো।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং চক্রের সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology