আজ, বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৩:২৫

ব্রেকিং নিউজ :
মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন শ্রীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সরকারি কাজে বাধা দিলে দলের হলেও ছাড় নয়: নিতাই রায় চৌধুরী মাগুরায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল চিত্রাঙ্কন-আবৃত্তির পুরস্কার বিতরণে শেষ হলো মহম্মদপুরের বইমেলা বিশ্ববরেণ্য শিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী মাগুরায় এসএসসি পরীক্ষায় পাশের হার ৬৮.২৪ শতাংশ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়ান দিবসে শ্রদ্ধাঞ্জলি শরীয়তপুরের পথে পথে : মঠ, মসজিদ, মন্দির, জমিদারবাড়ি আর লোককথার এক বিস্মৃত ভূখণ্ড মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু

মাগুরায় অভিনেত্রি শমি কায়সারের নামে শতকোটি টাকার মানহানির মামলা দায়ের

মাগুরা প্রতিদিন : মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে জাতীয় বেইমান হিসেবে উল্লেখ করে বিভিন্ন গণমাধ্যমে বিবৃতি প্রকাশ করায় অভিনেত্রি শমি কায়সারের বিরুদ্ধে মাগুরায় শত কোটি টাকার মানহানির মামলা দায়ের হয়েছে।

মাগুরার সদর আমলি আদালতে দায়েরকৃত মামলাটির বাদি শহরের দরিমাগুরা সরদার পাড়ার গাজী ইমামের ছেলে রেজোয়ান কবির।

মামলা সূত্রে জানা গেছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খ্যাতি এবং সুনাম নষ্টের উদ্দেশ্যে শমি কায়সার বিভিন্ন সময়ে বিভিন্ন গণমাধ্যমে কল্পনা প্রসূত বক্তব্য দিয়ে মানহানির ঘটনা ঘটিয়েছেন। যার প্রেক্ষিতে বাদী মর্মাহত হয়ে আদালতে মামলাটি দায়ের করেছেন।

মামলাটির সংশ্লিষ্ট আইনজীবী কাজী মিনহাজ বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুনাম ক্ষুন্ন করতে আসামী যেসব বক্তব্য দিয়েছেন তাতে ১শ কোটি টাকার মানহানির ঘটনা ঘটেছে বলে মনে করে বাদি আদালতে মামলাটি দায়ের করেছেন। মামলা দায়েরের পর ওই আদালতের বিজ্ঞ বিচারক হুমায়ুন কবির মামলাটি আমলে নিয়ে পিবিআইকে মামলাটি তদন্তের নির্দেশ দিয়েছেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology