আজ, বুধবার | ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৩:২৪

ব্রেকিং নিউজ :
সাতলার শাপলা বিল: লাল শাপলার রাজ্যে প্রকৃতি ও জীবিকার গল্প তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু

মাগুরায় আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মাগুরা প্রতিনিধি: বর্ণাঢ্য শোভাযাত্রা, কেক কাটা, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বৃক্ষরোপনসহ নানা কর্মসূচির মধ্যে দিয়ে মাগুরায় বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকালে শহরের নোমানী ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলের নেতাকর্মীরা। এরপর নোমানী ময়দান থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে সারা শহর প্রদক্ষিণ শেষে সেখানে ফিরে অনুষ্ঠিত হয় দিবসটির উপর আলোচনা সভা।

মাগুরা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল ফাত্তাহর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় দিবসটির উপর আলোচনা করেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য ডক্টর বীরেন শিকদার, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রানা আমির ওসমানসহ জেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ ও মৎস্যজীবী লীগের নেতৃবৃন্দ।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology