আজ, বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১১:৪৩

ব্রেকিং নিউজ :
মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন শ্রীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সরকারি কাজে বাধা দিলে দলের হলেও ছাড় নয়: নিতাই রায় চৌধুরী মাগুরায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল চিত্রাঙ্কন-আবৃত্তির পুরস্কার বিতরণে শেষ হলো মহম্মদপুরের বইমেলা বিশ্ববরেণ্য শিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী মাগুরায় এসএসসি পরীক্ষায় পাশের হার ৬৮.২৪ শতাংশ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়ান দিবসে শ্রদ্ধাঞ্জলি শরীয়তপুরের পথে পথে : মঠ, মসজিদ, মন্দির, জমিদারবাড়ি আর লোককথার এক বিস্মৃত ভূখণ্ড মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু

মাগুরায় ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মাগুরা প্রতিদিন : বর্ণাঢ্য শোভাযাত্রা এবং আলোচনাসভা সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে মাগুরায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।

বুধবার সকালে শহরের ইসলামপুর পাড়া দলীয় কার্যালয়ে দলীয় এবং জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি আবদুর রহমানের সভাপতিত্বে আলোচনা অনু্ষ্ঠিত হয়।

ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক আলী আহমেদ।

বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আহসান হাবিব কিশোর, এড শাহেদ হাসান টগর, পিকুল হোসেন খান, জেলা যুবদলের সভাপতি এড ওয়াশিকুর রহমান কল্লোল, নাজমুল হাসান লিটন, এডভোকেট তরিকুল ইসলাস কবির, এডভোকেট শহিদুল ইসলাম রূপক, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের সবুজ প্রমুখ।

এছাড়া দলীয় নেতাকর্মীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মাগুরার শহীদ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বীর কবর জিয়ারত করেন।

আলোচনা সভা শেষে বের হওয়া বর্ণাঢ্য শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় জেলা সদরের বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ছাত্রদল কর্মীরা অংশ নেয়।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology