আজ, বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৮:৩৫

ব্রেকিং নিউজ :
মহম্মদপুরে পুকুরে ডুবে চাচাতো দুই বোনের মৃত্যু মাগুরায় স্কুল ছাত্রী ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার

মাগুরায় জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন

মাগুরা প্রতিদিন : যথাযোগ্য মর্যাদার সঙ্গে মাগুরায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হচ্ছে। দিবসটির উপলক্ষে গৃহিত বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, মসজিদ ও মন্দিরে দোয়া ও প্রার্থনা এবং প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন।

সকালে সূর্যোদয়ের সাথে সাথে সরকারি বেসরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত করণ করা হয়। পরে সকাল ১০ টায় শহরের নোমানী ময়দান শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসনের উদ্যোগে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।

মাগুরা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর, মাগুরা-২ আসনের সংসদ সদস্য ডক্টর বিরেন শিকদার, জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ, পুলিশ সুপার মোহাম্মদ মশিউদ্দৌলা রেজা, সিভিল সার্জন ডক্টর শহীদুল্লাহ দেওয়ান এখানে শ্রদ্ধা নিবেদন করেন।

একই সাথে জেলা আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, মাগুরা পৌরসভাসহ জেলা সদরের বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তর এবং শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ ছাড়া জেলার সকল উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও দিবসটির উপর আলোচনা সভা এবং শহরের গুরুত্বপূর্ণ  স্থানে জেলা তথ্য অফিসের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীর উপর নির্মিত প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology