আজ, সোমবার | ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৩:২২

ব্রেকিং নিউজ :
শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ এইচএসসিতে মাগুরায় ২৫০ শিক্ষার্থী অনুপস্থিত মাগুরার শ্রীপুরে তিন মাদ্রাসা ছাত্র নিখোঁজ, উদ্বেগে পরিবার পুলিশের ৩৩ শীর্ষ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে, তালিকায় মাগুরার এক কর্মকর্তা ডিমেনশিয়ায় আক্রান্ত শিল্পী শবনম মুস্তারীকে দেখতে গেলেন মন্ত্রী নিতাই রায় চৌধুরী শালিখায় উৎসবমুখর পরিবেশে মৃধা ফিদে র‌্যাপিড রেটিং দাবা টুর্নামেন্ট মাগুরার হাট দ্বারিয়াপুর স্কুল মাঠের গোলবার উদ্বোধন

মাগুরায় জামাত-শিবিরের অপতত্পরতা রুখতে সকলের প্রতি আহ্বান

মাগুরা প্রতিদিন : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে মাগুরায় জেলায় জেলা আওয়ামী লীগের উদ্যোগে শোক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শোকর‌্যালি শেষে অনুষ্ঠিত সমাবেশ থেকে জামাত-শিবিরের অপতত্পরতা রুখতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়েছে।

বৃহস্পতিবার বিকাল ৫ টায় শহরের জামরুল তলা জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে মাগুরা-২ আসনের সংসদ সদস্য ডক্টর বিরেন শিকদারের নেতৃত্বে বের হওয়া শোক র‌্যালিটি শহর প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে গিয়ে শেষ হয়।

শহরের চৌরঙ্গী মোড় ট্রাফিক আইল্যাণ্ডে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সংসদ সদস্য ডক্টর বিরেন শিকদার, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মাগুরা জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, সাংগঠনিক সম্পাদক সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান রানা আমির ওসমান, অ্যাডভোকেট রাশেদ মাহমুদ শাহিন।

বক্তারা মৌলবাদী গোষ্ঠী জামাত শিবিরের অপতৎপরতা রুখতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বক্তব্য দেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology