আজ, রবিবার | ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১:২১

ব্রেকিং নিউজ :
শ্রীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সরকারি কাজে বাধা দিলে দলের হলেও ছাড় নয়: নিতাই রায় চৌধুরী মাগুরায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল চিত্রাঙ্কন-আবৃত্তির পুরস্কার বিতরণে শেষ হলো মহম্মদপুরের বইমেলা বিশ্ববরেণ্য শিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী মাগুরায় এসএসসি পরীক্ষায় পাশের হার ৬৮.২৪ শতাংশ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়ান দিবসে শ্রদ্ধাঞ্জলি শরীয়তপুরের পথে পথে : মঠ, মসজিদ, মন্দির, জমিদারবাড়ি আর লোককথার এক বিস্মৃত ভূখণ্ড মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু আবৃত্তি জাতির আত্মপরিচয়ের প্রতিফলন — সংস্কৃতি মন্ত্রী

মাগুরায় জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ের উদ্বোধন

মাগুরা প্রতিদিন : মাগুরায় জামায়াতে ইসলামীর জেলা কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।

রবিবার মাগুরা-২ আসনের নির্বাচনী দ্বায়িত্বশীলদের নিয়ে দরিমাগুরাস্থ আল আমিন কমপ্লেক্সে দ্বায়িত্বশীল সমাবেশ ও কার্যালয় উদ্বোধন করা হয়।

মাগুরা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমানের সভাপতিত্বে দ্বায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা জামায়াতে ইসলামীর আমীর মাগুরা-২ আসনের মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী অধ্যাপক এমবি বাকের।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর কেন্দ্রীয় মজলিশে শুরার অন্যতম সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক মাগুরা-১ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব আব্দুল মতিন এবং
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী অধ্যাপক সাইদ আহমেদ বাচ্চু।

মাগুরা -২ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব অধ্যাপক মাওলানা মশিউর রহমানের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা সহকারী সেক্রেটারী মাওলানা মারুফ কারখী, জেলা যুব ও ক্রীড়া সম্পাদক অধ্যাপক মাওলানা রবিউল ইসলাম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ ইব্রাহিম বিশ্বাস, মহম্মদপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা নূর আহমেদ আলী, শালিখা আমীর অধ্যাপক মাওলানা আফছার আলীসহ আরো অনেকে।

সমাবেশে মাগুরা -২ আসনের ১৪৩ কেন্দ্রের  সভাপতি ও সদস্য সচিবসহ ওয়ার্ড, ইউনিয়ন,উপজেলা ও জেলা কমিটির বিভিন্ন স্তরের দা্য়িশীলগণ উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে দ্বায়িত্বশীলদের নিয়ে দোয়া ও মোনাজাতের মাধ্যমে জেলা আমীরসহ নেতৃবৃন্দ নতুন জেলা কার্যালয়ের উদ্বোধন করেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology