আজ, সোমবার | ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১১:১০

ব্রেকিং নিউজ :
হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি আসিফ মাহমুদ যেন দেশ ছাড়তে না পারে সেই শঙ্কায় দুদকের নিষেধাজ্ঞা

মাগুরায় জাসদ নেতা আনিসের স্ত্রী লাকি খাতুনের ইন্তেকাল

মাগুরা প্রতিদিন : জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের মাগুরা জেলা শাখার কোষাধ্যক্ষ আনিসুর রহমানের স্ত্রী লাকি খাতুন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহী ওয়াইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫০ বছর।

লাকি খাতুন দীর্ঘদিন ধরে ক্যান্সার আক্রান্ত হয়ে শয্যাশায়ী ছিলেন।

শুক্রবার ভোরে বাবা মাগুরা জেলা আওয়ামী লীগ নেতা মীর আবদুর রাজ্জাকের মীরপাড়াস্থ বাড়িতে বসবাসরত অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্বামী, একপুত্র ও এক কন্যা এবং অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন।

মৃত্যুর সংবাদ পেয়ে জাসদ কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির নেতা জাহিদ আলম মরহুমার বাড়িতে উপস্থিত হন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।

তার মৃত্যুতে মাগুরা জেলা জাসদ সভাপতি বীরমুক্তিযোদ্ধা সৈয়দ অহিদুল ইসলাম ফণি, সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তিসহ অন্যান্যরা শোক প্রকাশ করেন।

জুম্মার নামাজ পর নামাজে জানাযা শেষে মাগুরা পৌর কবরস্থানে তাকে দাফন করা হয় বলে পরিবার সূত্রে জানা গেছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology