আজ, মঙ্গলবার | ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৩:১৯

ব্রেকিং নিউজ :
অবৈধভাবে সার মজুত: শ্রীপুরে দুই ব্যবসায়ী গ্রেফতার লুটপাট করলে মধুমতীতে ফেলে দেওয়া হবে-রবিউল ইসলাম নয়ন মাগুরার আমলসার থেকে ৩২৮ বস্তা সার উদ্ধার-দুই জনের নামে মামলা দায়ের সংস্কৃতিই বাংলাদেশ-ভারত সম্পর্কের সবচেয়ে বড় শক্তি: নিতাই রায় মাগুরায় খাল খনন ব্যয়ের হিসাব নিয়ে নানা প্রশ্ন ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু জন্মাষ্টমী সম্প্রীতি, ন্যায় ও মানবকল্যাণের চিরন্তন শিক্ষা বহন করে: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী মাগুরার খর্দ কছুন্দি গ্রামে বিক্ষোভ সমাবেশ মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার

মাগুরায় নবগঙ্গা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

মাগুরা প্রতিদিন : মাগুরা শহরের সাতদোহা এলাকায় নবগঙ্গা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সদর থানা পুলিশ লাশটি উদ্ধার করলেও তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ জানায়, সকাল দশটার দিকে সাতদোহা শ্মশান ঘাটের পূর্ব দিকে কচুরিপানার সাথে একটি লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় এলাকাবাসী। মুখে চাপ দাড়ি বিশিষ্ট ওই মৃতদেহের বয়স আনুমানিক ৪৫ বছর। তবে লাশটি কিভাবে এখানে এলো অথবা তার পরিচয় সম্পর্কে কোন তথ্যই জানা যায়নি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ সেকেন্দার আলী জানান, লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত সম্পন্ন হলে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology