আজ, সোমবার | ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৫:০৭

ব্রেকিং নিউজ :
মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন শ্রীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সরকারি কাজে বাধা দিলে দলের হলেও ছাড় নয়: নিতাই রায় চৌধুরী মাগুরায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল চিত্রাঙ্কন-আবৃত্তির পুরস্কার বিতরণে শেষ হলো মহম্মদপুরের বইমেলা বিশ্ববরেণ্য শিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী মাগুরায় এসএসসি পরীক্ষায় পাশের হার ৬৮.২৪ শতাংশ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়ান দিবসে শ্রদ্ধাঞ্জলি শরীয়তপুরের পথে পথে : মঠ, মসজিদ, মন্দির, জমিদারবাড়ি আর লোককথার এক বিস্মৃত ভূখণ্ড মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু

মাগুরায় নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মত বিনিময়

মাগুরা প্রতিদিন : মাগুরার নবাগত জেলা প্রশাসক অহিদুল ইসলামের সাথে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৬ অক্টোবর) বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় মাগুরায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ অংশ নেন।

সভায় বিগত সরকারের পতন এবং পরিবর্তিত পরিস্থিতিতে বিরাজমান বিভিন্ন সংকট মোকাবেলা এবং জেলার উন্নয়নের বিভিন্ন সম্ভাবনা নিয়ে মতামত ব্যক্ত করেন মাগুরা প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, শামীম খান, আবু বাসার আখন্দ, রূপক আইচ, কাজী আশিকসহ আরো অনেকে।

নবাগত জেলা প্রশাসক উপস্থিত সকলের মতামত প্রদান শেষে জেলার উন্নয়নে সকলের সহযোগিতা চেয়ে বক্তব্য রাখেন। মতবিনিময় সভায় মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদের এবং মাগুরা জেলা তথ্য অফিসার পাভেল দাস উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology