আজ, বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৬:২৬

ব্রেকিং নিউজ :
মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন শ্রীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সরকারি কাজে বাধা দিলে দলের হলেও ছাড় নয়: নিতাই রায় চৌধুরী মাগুরায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল চিত্রাঙ্কন-আবৃত্তির পুরস্কার বিতরণে শেষ হলো মহম্মদপুরের বইমেলা বিশ্ববরেণ্য শিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী মাগুরায় এসএসসি পরীক্ষায় পাশের হার ৬৮.২৪ শতাংশ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়ান দিবসে শ্রদ্ধাঞ্জলি শরীয়তপুরের পথে পথে : মঠ, মসজিদ, মন্দির, জমিদারবাড়ি আর লোককথার এক বিস্মৃত ভূখণ্ড মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু

মাগুরায় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অসহায় মানুষের মধ্যে খাবার বিতরণ

মাগুরা প্রতিদিন : মাগুরায় মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে অসহায় দু:স্থ মানুষের মধ্যে প্যাকেটজাত খাবার বিতরণ করা হয়েছে।

কার্ফিউ শিথিল অবস্থায় ঘর থেকে বেরিয়ে আসা কর্মহীন অসহায় ২ শতাধিক মানুষের মধ্যে এসব খাবার বিতরণ করে মাগুরা জেলা ছাত্রলীগ।

মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের সামনে খাবার বিতরণকালে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ সভাপতি আফম আবদুল ফাত্তাহ, সহ-সভাপতি আবু নাসির বাবলু, যুগ্ম সম্পাদক এডভোকেট শাখারুল ইসলাম শাকিল, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আশরাফুল আলম বাবুল ফকির, সাধারণ সম্পাদক আবদুল মান্নান, জেলা কৃষকলীগ সভাপতি এড মইনুল ইসলাম পলাশ, সাধারণ সম্পাদক সাজ্জাদুল ইসলাম বিপু, জেলা ছাত্রলীগ সভাপতি নাহিদ খান, সহসভাপতি রাশেদ লস্কার, সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম সহ আরো অনেকে।

কার্ফিউ চলাকালে দূর্দশাগ্রস্থ অসহায় মানুষের মধ্যে ছাত্রলীগের উদ্যোগে খাবার বিতরণের এই কর্মসূচি শুরু হয়েছে মঙ্গলবার থেকে। বৃহস্পতিবার পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে বলে ছাত্রলীগ নেতৃবৃন্দ জানিয়েছেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology