আজ, রবিবার | ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | সন্ধ্যা ৬:৩৩

ব্রেকিং নিউজ :
মাগুরায় ভূমি ও রেজিস্ট্রি অফিসে পেট্রোল ঢেলে অগ্নি সংযোগ খালেদা জিয়া এখন নির্দিষ্ট পার্টির লিডার নন -প্রেস সচিব শ্রীপুরে বেগম জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল মাগুরায় মটরসাইকেল দূর্ঘটনায় যুবকের মৃত্যু ফ্যাটিলিভার ও ম্যাশ চিকিৎসায় ইনসেপ্টা বাজারে নিয়ে এলো ফ্রিহেপ্টা বিজয়ের মাস ডিসেম্বর: রক্তস্নাত ইতিহাসে বাঙালির চূড়ান্ত স্বাধীনতার প্রাপ্তি চার দফা দাবিতে শিক্ষকদের কর্মবিরতি—মাগুরায় বার্ষিক পরীক্ষায় বিপর্যয় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কাজী কামালের দোয়া মাহফিল মাগুরায় খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন স্মারকলিপি পেশ খালেদা জিয়ার অসুস্থতায় মনোয়ার খানের নির্বাচনী কার্যক্রম স্থগিত

মাগুরায় বাসের ধাক্কায় ভ্যান রিক্সা চালকের মৃত্যু-আহত আরো ৫ জন

মাগুরা প্রতিদিন : মাগুরায় সোমবার দুপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় আরোজ আলি শেখ (৪৫) নামে এক ভ্যান রিক্সা চালক নিহত এবং অপর ৫ জন আহত হয়েছে।

বেলা সাড়ে ১২ টার দিকে মাগুরা-নড়াইল সড়কের ধলহরা বাজার এলাকায় মাগুরামুখী যাত্রীবাহী বাসটি পেছন থেকে যাত্রী বোঝাই একটি ভ্যান রিক্সা ও ইজিবাইককে আঘাত করে। এতে ভ্যান চালক আরজ আলী সহ ৫ যাত্রী গুরুতর আহত হয়। ঘটনার পর এলাকাবাসী আহতদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে চিকিৎসক ভ্যান চালক আরজ আলির মৃত্যু হয়। সে মাগুরা সদর উপজেলার দোড়মথনা গ্রামের ফণি শেখের ছেলে।

দূর্ঘটনায় আহত রণজিত মল্লিক, তার মেয়ে সুমনা মল্লিক এবং লোকমান শেখ, লাবণ্য বিশ্বাস এবং আজিম উদ্দিনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ সেকেন্দার আলী জানান, ঘাতক বাসটিকে আটক করা হয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology