আজ, বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১১:১৯

ব্রেকিং নিউজ :
মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন শ্রীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সরকারি কাজে বাধা দিলে দলের হলেও ছাড় নয়: নিতাই রায় চৌধুরী মাগুরায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল চিত্রাঙ্কন-আবৃত্তির পুরস্কার বিতরণে শেষ হলো মহম্মদপুরের বইমেলা বিশ্ববরেণ্য শিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী মাগুরায় এসএসসি পরীক্ষায় পাশের হার ৬৮.২৪ শতাংশ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়ান দিবসে শ্রদ্ধাঞ্জলি শরীয়তপুরের পথে পথে : মঠ, মসজিদ, মন্দির, জমিদারবাড়ি আর লোককথার এক বিস্মৃত ভূখণ্ড মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু

মাগুরায় বিএনপির জনসমাবেশে পুলিশী নির্যাতনের প্রতিবাদ

মাগুরা প্রতিদিন : ঢাকায় কেন্দ্রীয় বিএনপি ঘোষিত ১দফা দাবি বাস্তবায়নের কর্মসূচিতে দলীয় নেতা-কর্মীদের উপর পুলিশের অত্যাচার নিপীড়িনের প্রতিবাদ জানিয়ে সোমবার বিকালে মাগুরায় জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিকাল সাড়ে ৫ টায় মাগুরা শহরের ইসলামপুর পাড়ায় দলীয় কার্যালয়ের সামনে জেলা বিএনপির আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু।

মাগুরা জেলা বিএনপি আহ্বায়ক আলি আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসান ইমাম সুজা, ফারুকুজ্জামান ফারুক, মিথুন রায় চৌধুরী, আলমগির হোসেন, জেলা জাতীয়তাবাদী শ্রমীক দল সভাপতি ইমদাদুর রহমান, জেলা যুবদল সভাপতি অ্যাডভোকেট ওয়াসিকুর রহমান কল্লোল, সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ, জেলা ছাত্রদল সভাপতি আবদুর রহিম প্রমুখ।

বক্তারা ঢাকার রাজপথে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদ জানিয়ে আওয়ামী লীগ সরকারের পদত্যাগ দাবি করেন।

মাগাুরা এ সমাবেশে জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমীকদ ও মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology