আজ, মঙ্গলবার | ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৯:২৯

ব্রেকিং নিউজ :
শালিখার নতুন ইউএনও তানিয়া আক্তার ভারতে ভিজিটর ভিসায় চিকিৎসার সুযোগ, কমল ভিসার শ্রেণি মাগুরা সরকারি কলেজ ক্যাম্পাস থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার মাগুরায় জাতীয় নাগরিক কমিটির জেলা আহ্বায়ক কমিটি গঠন মাগুরায় বিএনপি নেতাদের ছবি টাঙিয়ে জুয়ার আসর-গ্রেপ্তার ৫ সোনা ডাকাতি ও হত্যা মামলায় গ্রেপ্তার মাগুরা স্বেচ্ছাসেবক দলের দুই আহ্বায়ক বহিষ্কার সাকের হত্যা ও সোনা ডাকাতির যোগসূত্র! স্বেচ্ছাসেবক দলের নেতা গোলাম জাহিদ গ্রেপ্তার মাগুরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে অ্যাড এম এ রশিদ বহিষ্কার বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে মাগুরায় মানববন্ধন সমাবেশ মাগুরায় এইচএসসিতে ফেল করে দুই শিক্ষার্থীর আত্মহত্যা

মাগুরায় বিদ্যুত অফিসে বিএনপির স্মারকলিপি

মাগুরা প্রতিদিন : ভয়াবহ লোডশেডিং এবং বিদ্যুতকেন্দ্র বন্ধের প্রতিবাদে মাগুরায় জেলা বিএনপির পক্ষ থেকে ওজোপাডিকো’র নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে স্মারকলিপি দেয়া হয়েছে।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় বিএনপি কর্মীরা ওজোপাডিকো মাগুরা নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের পাশে অবস্থান নেয়। পরে জেলা বিএনপির আহ্বায়ক আলি আহমেদ এবং সদস্য সচিব আকতার হোসেন ওজোপাডিকো’র মাগুরার নির্বাহী প্রকৌশলী মনজুরুল আলমের হাতে স্মারকলিপি পেশ করেন।

স্মারকলিপি প্রদান শেষে জেলা পরিষদের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপি আহ্বায়ক আলি আহমেদ, সদস্য সচিব আকতার।

এ সময় তারা বিরাজমান বৈদ্যুতিক লোডশেডিংয়ে নাকাল সাধারণ মানুষের দূর্ভোগের জন্যে সরকারকে দায়ি করে বক্তব্য রাখেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology