আজ, মঙ্গলবার | ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:২৯

ব্রেকিং নিউজ :
অবৈধভাবে সার মজুত: শ্রীপুরে দুই ব্যবসায়ী গ্রেফতার লুটপাট করলে মধুমতীতে ফেলে দেওয়া হবে-রবিউল ইসলাম নয়ন মাগুরার আমলসার থেকে ৩২৮ বস্তা সার উদ্ধার-দুই জনের নামে মামলা দায়ের সংস্কৃতিই বাংলাদেশ-ভারত সম্পর্কের সবচেয়ে বড় শক্তি: নিতাই রায় মাগুরায় খাল খনন ব্যয়ের হিসাব নিয়ে নানা প্রশ্ন ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু জন্মাষ্টমী সম্প্রীতি, ন্যায় ও মানবকল্যাণের চিরন্তন শিক্ষা বহন করে: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী মাগুরার খর্দ কছুন্দি গ্রামে বিক্ষোভ সমাবেশ মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার

মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু

মাগুরা প্রতিদিন: মাগুরা শহরের স্টেডিয়াম গেট এলাকার একটি মসজিদের ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. ইব্রাহিম (২২) নামে এক মুয়াজ্জিনের মৃত্যু হয়েছে।

তিনি সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নের বড়শোলই গ্রামের আবদুস শুকুর সরদারের ছেলে এবং শহরের নিজনান্দুয়ালী মধ্যপাড়া কাজীবাড়ি মসজিদের মুয়াজ্জিন হিসেবে কর্মরত ছিলেন।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আদর্শপাড়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা মসজিদে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়দের তথ্যমতে, এলাকায় বিদ্যুৎ না থাকায় গরমে অতিষ্ঠ হয়ে ইব্রাহিম মসজিদের ছাদে ওঠেন। এ সময় ছাদের পাশ দিয়ে যাওয়া উচ্চক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক তারে হঠাৎ বিদ্যুৎ প্রবাহ চালু হলে তিনি অসতর্কতাবশত স্পৃষ্ট হন।

ঘটনার পর মসজিদে অবস্থানরত তাবলিগ জামাতের মুসল্লিরা দ্রুত তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক দেড়টার দিকে তার মৃত্যু হয়।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology