আজ, বুধবার | ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১১:০৮

ব্রেকিং নিউজ :
মাগুরার কথিত মাদক সম্রাট আমিরুল গ্রেফতার মাগুরায় আর্জেন্টিনা ফুটবল ভক্তদের বর্ণাঢ্য শোভাযাত্রা মাগুরার ডিসি মোতাকাব্বীর আহমেদকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি আবারও অপসারণ: মাগুরা জেলা জামায়াতের আমির এমবি বাকেরের পদচ্যুতি সারাদেশে তিনদিনের নজরুল মেলা আয়োজনের ঘোষণা সংস্কৃতিমন্ত্রীর পিকআপ ভাড়া করে চুরি-চোরাই ছাগল-গরু সহ তিনজন আটক কারাগারে ড্রাগ ডিলার তন্বীর নেটওয়ার্ক বিস্তারের চেষ্টা রুখে দিলেন মাগুরা জেল সুপার অসচ্ছল বন্দীদের আইনি সহায়তা দিতে মাগুরা ডিসির নির্দেশনা মাগুরায় মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রি, ৭৫ হাজার টাকা জরিমানা৭ দিন দোকান বন্ধ অধিক বয়সী কারাবন্দিদের জন্যে মাগুরা কারাকর্তৃপক্ষের মানবিক উদ্যোগ

মাগুরায় বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার দত্তের ১০ম মৃত্যুবার্ষিকী পালন

মাগুরা প্রতিদিন : মাগুরায় শ্রদ্ধা আর ভালোবাসায় পালিত হলো বিশিষ্ট সমাজসেবক বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার দত্তের দশম মৃত্যুবার্ষিকী।

এ উপলক্ষে রবিবার আত্মার শান্তি কামনা করে তাঁর পরিবারের পক্ষ থেকে মাগুরা সাতদোহা শ্রী শ্রী ল্যাংটা বাবার আশ্রমে পদাবলী কীর্তন ও প্রসাদ বিতরণ করা হয়।

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সংস্কৃতিমনা, ক্রীড়া সংগঠক, বিশিষ্ট ব্যবসায়ী সন্তোষ কুমার দত্ত শহরের সরকারি-বেসরকারি বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ডে তিনি অগ্রণী ‍ভূমিকা রাখেন।

প্রয়াত সন্তোষ কুমার দত্ত জীবদ্দশায় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া ও ধর্মীয় সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন। মাগুরা জেলা রোগী কল্যাণ সমিতি, মাগুরা চক্ষু হাসপাতাল, ডায়াবেটিক সমিতি, পরিবার পরিকল্পনা সমিতি (এফপিএবি), সাতদোহা শ্রী শ্রী ল্যাংটা বাবার আশ্রম, কালিবাড়ি, হরিশ দত্ত ফাউন্ডেশন, মাগুরা টাউন হল ক্লাব, জেলা ক্রীড়া সংস্থা, উদিচীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিলেন প্রত্যক্ষভাবে।

সকল ধর্ম  বর্ণের মানুষের কাছে প্রিয় মাগুরার বিশিষ্ট সমাজসেবক সন্তোষ কুমার দত্তের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে আত্মীয়স্বজন ও এলাকার শুভানুধ্যায়িরা অংশ নেন। তারা শ্রদ্ধা জানানোর পাশাপাশি তাঁর আত্মার শান্তি কামনা করেন।

২০১৪ সালের ১৭ই মার্চ সন্তোষ কুমার দত্ত হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology