আজ, মঙ্গলবার | ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:২৯

ব্রেকিং নিউজ :
অবৈধভাবে সার মজুত: শ্রীপুরে দুই ব্যবসায়ী গ্রেফতার লুটপাট করলে মধুমতীতে ফেলে দেওয়া হবে-রবিউল ইসলাম নয়ন মাগুরার আমলসার থেকে ৩২৮ বস্তা সার উদ্ধার-দুই জনের নামে মামলা দায়ের সংস্কৃতিই বাংলাদেশ-ভারত সম্পর্কের সবচেয়ে বড় শক্তি: নিতাই রায় মাগুরায় খাল খনন ব্যয়ের হিসাব নিয়ে নানা প্রশ্ন ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু জন্মাষ্টমী সম্প্রীতি, ন্যায় ও মানবকল্যাণের চিরন্তন শিক্ষা বহন করে: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী মাগুরার খর্দ কছুন্দি গ্রামে বিক্ষোভ সমাবেশ মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার

মাগুরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-ফলমেলা উদ্বোধন

মাগুরা প্রতিদিন: মাগুরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা এবং ফল মেলা-২০২৬ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) মাগুরা কালেক্টরেট মাঠ প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করা হয়।

মাগুরা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোতাকাব্বীর আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে বেশি করে বৃক্ষরোপণ করা প্রয়োজন। এ সময় ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের পাশাপাশি গাছের পরিচর্যা ও সংরক্ষণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

বৃক্ষমেলা ও ফলমেলায় বিভিন্ন প্রজাতির বনজ, ফলদ ও ঔষধি গাছের চারা প্রদর্শন ও বিক্রয়ের ব্যবস্থা করা হয়েছে। এ আয়োজনের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণ বিষয়ে সচেতনতা আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।

অনুষ্ঠানে মাগুরা জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপি আহ্বায়ক আলি আহমেদ, সিভিল সার্জন ডা. শামীম কবিরসহ সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তা, বন বিভাগের কর্মকর্তা, নার্সারি মালিক, বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology