আজ, বৃহস্পতিবার | ১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৪:৩৩

ব্রেকিং নিউজ :
মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ এইচএসসিতে মাগুরায় ২৫০ শিক্ষার্থী অনুপস্থিত মাগুরার শ্রীপুরে তিন মাদ্রাসা ছাত্র নিখোঁজ, উদ্বেগে পরিবার

মাগুরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহিদী মার্চ অনুষ্ঠিত

মাগুরা প্রতিদিন : ছাত্র জনতার গণ অভ্যুত্থানের একমাস এবং আন্দোলন চলাকালে শহীদ ছাত্রদের স্মরণে শহিদী মার্চ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকালে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ ক্যাম্পাস থেকে শুরু হয়ে শহিদী মার্চটি কলেজ শহীদ মিনারে গিয়ে সমবেত হয়।

সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মাগুরা জেলার শাখার পক্ষে রাতুল শেখ, সেলিম হোসেন, হামিদ হোসাইন ও সাদিয়া সুলতানা। সরকারি চাকরিতে কোটা সংস্কার থেকে শুরু করে সরকার পতনের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লাগাতার কর্মসূচি চলাকালে নিহতদের স্মরণে এবং আওয়ামী লীগ সরকারের পতনের এক মাসপূর্তি উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ শহিদী মার্চ পালন করা হচ্ছে বলে বক্তারা জানান।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology