আজ, সোমবার | ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৪:৫২

ব্রেকিং নিউজ :
মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন শ্রীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সরকারি কাজে বাধা দিলে দলের হলেও ছাড় নয়: নিতাই রায় চৌধুরী মাগুরায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল চিত্রাঙ্কন-আবৃত্তির পুরস্কার বিতরণে শেষ হলো মহম্মদপুরের বইমেলা বিশ্ববরেণ্য শিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী মাগুরায় এসএসসি পরীক্ষায় পাশের হার ৬৮.২৪ শতাংশ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়ান দিবসে শ্রদ্ধাঞ্জলি শরীয়তপুরের পথে পথে : মঠ, মসজিদ, মন্দির, জমিদারবাড়ি আর লোককথার এক বিস্মৃত ভূখণ্ড মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু

মাগুরায় যুগান্তর পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মাগুরা প্রতিদিন : যুগান্তর পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে মাগুরায় কেক কাটা, আলোচনা সভা এবং মিষ্টি বিতরণ করা হয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২৩ ফেব্রুয়ারি শুক্রবার দুপুরে মাগুরা শহরে পৌরসুপার মার্কেটে স্বজন সমাবেশ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মাগুরা জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মুন্সী রেজাউল হক।

স্বজনসমাবেশ মাগুরা জেলা শাখার সভাপতি কবি মিয়া ওয়াহিদ কামাল বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাগুরার প্রবীন সাংবাদিক সরদার ফারুক আহমেদ, শিক্ষাবিদ অধ্যাপক কাজী ফিরোজ, মাগুরা প্রেসক্লাব সাধারণ সম্পাদক শামীম আহমেদ খান, জেলা জাসদ সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তি, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি মাগুরা জেলা শাখার সাধারণ সম্পাদক এটিএম আনিসুর রহমান, স্বজন সমাবেশ সাধারণ সম্পাদক সুরভী খান, যুগান্তরের মাগুরা জেলা প্রতিনিধি আবু বাসার আখন্দ।

আলোচনা সভা শেষে কেক কেটে এবং মিস্টি বিতরণের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology