আজ, বৃহস্পতিবার | ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১২:১৫

ব্রেকিং নিউজ :
মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন শ্রীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সরকারি কাজে বাধা দিলে দলের হলেও ছাড় নয়: নিতাই রায় চৌধুরী মাগুরায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল চিত্রাঙ্কন-আবৃত্তির পুরস্কার বিতরণে শেষ হলো মহম্মদপুরের বইমেলা বিশ্ববরেণ্য শিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী মাগুরায় এসএসসি পরীক্ষায় পাশের হার ৬৮.২৪ শতাংশ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়ান দিবসে শ্রদ্ধাঞ্জলি শরীয়তপুরের পথে পথে : মঠ, মসজিদ, মন্দির, জমিদারবাড়ি আর লোককথার এক বিস্মৃত ভূখণ্ড মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু

মাগুরায় যৌথ বাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার

মাগুরা প্রতিদিন : মাগুরায় যৌথ বাহিনীর অভিযানে একটি অবৈধ আগ্নেয়াস্ত্র, গুলি এবং মাদক দ্রবাদিসহ ৪ জন যুবক আটক হয়েছে।

রবিবার সকালে মহম্মদপুর উপজেলার পলাশ বাড়িয়া ইউনিয়নের কালিশংকরপুর গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা।

আটককৃতদের মধ্যে কালিশংকরপুর গ্রামের আকরাম মোল্লার ছেলে মোঃ রাশেদুজ্জামানের বসতঘর থেকে মাদকদ্রব্য ও ৪ রাউন্ড গুলিসহ একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। বাকি ৩জনকে অন্যান্য ঘটনায় আটক করা হয়।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঠাকুরদাস মন্ডল বলেন, গোপন সংবাদের কালিশংকরপুর গ্রামের রাশেদুজ্জামানের বাড়িতে অভিযান চালিয়ে মাদকদ্রব্য এবং আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। এছাড়া রাশেদুজ্জামানকে গ্রেফতারের পাশাপাশি অন্যান্য ঘটনায় আরো ১১ টি মোবাইলসহ ৩জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology