আজ, বৃহস্পতিবার | ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১২:৩৯

ব্রেকিং নিউজ :
মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন শ্রীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সরকারি কাজে বাধা দিলে দলের হলেও ছাড় নয়: নিতাই রায় চৌধুরী মাগুরায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল চিত্রাঙ্কন-আবৃত্তির পুরস্কার বিতরণে শেষ হলো মহম্মদপুরের বইমেলা বিশ্ববরেণ্য শিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী মাগুরায় এসএসসি পরীক্ষায় পাশের হার ৬৮.২৪ শতাংশ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়ান দিবসে শ্রদ্ধাঞ্জলি শরীয়তপুরের পথে পথে : মঠ, মসজিদ, মন্দির, জমিদারবাড়ি আর লোককথার এক বিস্মৃত ভূখণ্ড মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু

মাগুরায় শহীদ মুরাদ সড়কের ফলক উন্মোচন

মাগুরা প্রতিদিন : মাগুরা শহরে আছাদুজ্জামান স্টেডিয়াম সংলগ্ন সড়কটিকে “শহীদ মুরাদ সড়ক” নামে নামকরণ এবং ফলক উন্মোচন করা হয়েছে। মঙ্গলবার মাগুরা জেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক পৌরমেয়র খুরশীদ হায়দার টুটুল উপস্থিত থেকে সড়কের ফলক উন্মোচন করেন।

১৯৮৭ সালে তত্কালিন স্বৈরশাসনের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম চলাকালে বোমা বিস্ফোরণে নিহত হয় মাগুরা জেলা ছাত্রলীগের তত্কালিন সভাপতি জাহিদুল ইসলাম মুরাদ। ৮৭’র খুদিরাম খ্যাত শহীদ মুরাদের স্মৃতি ধরে রাখতে এলাকাবাসীর আবেদনের প্রেক্ষিতে সড়কটি “শহীদ মুরাদ সড়ক” নামে পৌর পরিষদে অনুমোদিত হয়।

মঙ্গলবার বিকালে স্টেডিয়াম গেটে সড়ক ফলক উন্মোচন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শহীদ মুরাদ স্মৃতি সংসদের সভাপতি পৌর আওয়ামী লীগ সভাপতি বাকি ইমাম ভূইয়াঁ, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি এনামুল হক হিরক, সাংগঠনিক সম্পাদক এডভোকেট রাশেদ শাহীন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাহাঙ্গীর হোসেন শিকদার, জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান পিন্টু, জেলা ছাত্রলীগ সভাপতি নাহিদ খান, শহীদ মুরাদ স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক আবদুস সামাদ আজাদ পাকুসহ আরো অনেকে।

সড়ক উদ্বোধন শেষে দোয়া পরিচালনা করেন আওয়ামী কৃষকলীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী সদস্য সাবেক ছাত্রলীগ নেতা মিরুল ইসলাম।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology