আজ, সোমবার | ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৩:৫৮

ব্রেকিং নিউজ :
শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ এইচএসসিতে মাগুরায় ২৫০ শিক্ষার্থী অনুপস্থিত মাগুরার শ্রীপুরে তিন মাদ্রাসা ছাত্র নিখোঁজ, উদ্বেগে পরিবার পুলিশের ৩৩ শীর্ষ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে, তালিকায় মাগুরার এক কর্মকর্তা ডিমেনশিয়ায় আক্রান্ত শিল্পী শবনম মুস্তারীকে দেখতে গেলেন মন্ত্রী নিতাই রায় চৌধুরী শালিখায় উৎসবমুখর পরিবেশে মৃধা ফিদে র‌্যাপিড রেটিং দাবা টুর্নামেন্ট মাগুরার হাট দ্বারিয়াপুর স্কুল মাঠের গোলবার উদ্বোধন

মাগুরায় সড়ক দূর্ঘটনায় ২ ভাটা শ্রমিক নিহত আহত ১০ জন

মাগুরা প্রতিদিন : মাগুরায় যাত্রীবাহী পরিবহনের সঙ্গে ইট বোঝাই নাটা গাড়ির মুখোমুখী সংঘর্ষে সজিব শেখ (১৭) ও  সাইফুল ইসলাম (৩০) নামে দু’জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে আরো ১০ জন।

মঙ্গলবার সকাল ৯টার দিকে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা সাতক্ষীরা লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস মাগুরা-যশোর সড়কের জাগলায় এলাকায় বিপরীত দিক থেকে আসা ইটবোঝায় নাটা গাড়িকে আঘাত করে। এতে নাটা গাড়ির চালক সাইফুল ইসলাম, হেল্পার সজিব শেখ এবং পরিবহনের ১০ যাত্রী গুরুতর আহত হয়। তাদেরকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে নাটা গাড়ির শ্রমিক সজীব শেখের মৃত্যু হয়। দূর্ঘটনায় আহত নাটা গাড়ির চালক সাইফুলের অবস্থা সোচনীয় হওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সন্ধ্যায় তার মৃত্যু হয়।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জব্বারুল ইসলাম বলেন, দূর্ঘটনা কবলিত পরিবহনটি আটক করা হয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology