আজ, সোমবার | ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৬:০১

ব্রেকিং নিউজ :
আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার জঙ্গল সলিমপুরে র‍্যাব -পুলিশের ক্যাম্প বুলডোজারে গুঁড়িয়ে দিয়েছে ইয়াসিন বাহিনী তেলবোঝাই ট্রাক ছিনতাই, চালককে হত্যা—এক সপ্তাহ পর উন্মোচিত চাঞ্চল্যকর রহস্য মাত্র ১শ ২০ টাকায় পুলিশের চাকরি সংসদ ভবন থেকে উধাও ১৩৪৩ কপার বার, তদন্তে অনিয়মের অভিযোগ ঝিনাইদহ ছাত্রদল নেতার মামলায় এনসিপির কেন্দ্রীয় নেতা তারেক গ্রেফতার

মাগুরায় সড়ক দূর্ঘটনায় কলেজ শিক্ষার্থী দুই বন্ধুর মৃত্যু

মাগুরা প্রতিদিন : মাগুরায় সদর উপজেলার চাঁদপুর গ্রামে সড়ক দূর্ঘটনায় শান্ত প্রতীম মণ্ডল (১৮) এবং সাইফুল ইসলাম তামিম (১৮) নামে কলেজ শিক্ষার্থী দুই বন্ধুর মৃত্যু হয়েছে।

তারা মাগুরার শালিখা উপজেলার বুনাগাতি ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শিরা জানায়, বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে সাইফুল ইসলাম তামিম তার সহপাঠী বন্ধু শান্ত প্রতীম মণ্ডলকে নিয়ে মটর সাইকেল করে মাগুরা সদরের বেরইল বাজারের দিকে যাচ্ছিলো। পথে চাঁদপুর উপ-স্বাস্থ্য কেন্দ্রের সামনে পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি আমগাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই সাইফুল ইসলাম তামিমের মৃত্যু হয়। সে মাগুরার শালিখা উপজেলার বুনাগাতি গ্রামের কামরুজ্জামান নান্টু লস্কারের ছেলে।

মটর সাইকেল দূর্ঘটনায় গুরুতর আহত অপর আরোহী শান্ত প্রতীম মণ্ডলকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথেই তার মৃত্যু হয়। শান্ত প্রতীম মণ্ডল শালিখার নরপতি গ্রামের স্কুল শিক্ষক প্রভাত মণ্ডলের ছেলে।

মাগুরার শত্রুজিতপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology