আজ, বুধবার | ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১২:০৭

ব্রেকিং নিউজ :
সাতলার শাপলা বিল: লাল শাপলার রাজ্যে প্রকৃতি ও জীবিকার গল্প তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু

মাগুরায় সেনা কর্মকর্তাদের সাথে আইন- শৃঙ্খলা সংক্রান্ত সভা

মাগুরা প্রতিদিন: মাগুরায় জেলা ও পুলিশ প্রশাসন এবং স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের সাথে দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের আইন শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসপিপি এনডিইউ পিএসসি জিওসি ৫৫ পদাতিক ডিভিশন মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর  রশীদ ৷

মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগের সভাপতিত্বে এ সভায় জেলার চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের উপর বিষদ আলোচনা হয়।

সভায় বক্তব্য রাখেন মাগুরা পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা, জেলা বিএনপি আহ্বায়ক আলী আহম্মদ বিশ্বাস, সদস্য সচিব আকতার হোসেন, বিএনপি নেতা মনোয়ার হোসেন খান, জেলা জাতীয় পার্টি যুগ্ম আহ্বায়ক সিরাজুস সায়েফিন সাইফ, জেলা জামাত সেক্রেটারি এমবি বাকের প্রমুখ।

সভা শেষে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত সকল ব্যক্তিবর্গের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology