আজ, মঙ্গলবার | ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১২:১০

ব্রেকিং নিউজ :
অবৈধভাবে সার মজুত: শ্রীপুরে দুই ব্যবসায়ী গ্রেফতার লুটপাট করলে মধুমতীতে ফেলে দেওয়া হবে-রবিউল ইসলাম নয়ন মাগুরার আমলসার থেকে ৩২৮ বস্তা সার উদ্ধার-দুই জনের নামে মামলা দায়ের সংস্কৃতিই বাংলাদেশ-ভারত সম্পর্কের সবচেয়ে বড় শক্তি: নিতাই রায় মাগুরায় খাল খনন ব্যয়ের হিসাব নিয়ে নানা প্রশ্ন ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু জন্মাষ্টমী সম্প্রীতি, ন্যায় ও মানবকল্যাণের চিরন্তন শিক্ষা বহন করে: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী মাগুরার খর্দ কছুন্দি গ্রামে বিক্ষোভ সমাবেশ মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার

মাগুরায় স্নাইপার টেলিস্কোপ এবং ১শ রাউন্ড গুলিসহ ৫ কিশোর আটক

মাগুরা প্রতিদিন : মাগুরায় সেনা সদস্য এবং পুলিশ সদস্যরা যৌথ অভিযান চালিয়ে ১০০ রাউন্ড পিস্তলের গুলি এবং স্নাইপার টেলিস্কোপ সহ ৫ কিশোরকে আটক করেছে।

আটককৃতরা হচ্ছে মাগুরা শহরের পারনান্দুয়ালী মুন্সীপাড়ার মনজু মোল্যার ছেলে মাফুজ (২১), রবি মিয়ার ছেলে শাকিল (২০), কামাল হোসেনের ছেলে জারিফ (২২), আশিক রহমানের ছেলে তাবিন (২০) এবং আবদুল হালিমের ছেলে বাবুল (২১)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে তাদেরকে পারনান্দুয়ালী মুন্সীপাড়া থেকে আটকের পর তাদের হেফাজত থেকে ১শত রাউন্ড গুলি, টেলিস্কোপ ও দুটি দেশি অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়েরের পর বৃহস্পতিবার তাদেরকে আদালতে সোপর্দ করা হলে আদালত জেল হাজতে পাঠিয়েছে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আইয়ুব আলী বলেন, তারা কী উদ্যেশ্যে কীভাবে এসব সংগ্রহ করেছে সে বিষয়ে তদন্ত চলছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology