আজ, সোমবার | ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১২:৫৮

ব্রেকিং নিউজ :
ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার শ্রীপুরে পল্লিবিদ্যুতের গাফিলতিতে দিনমজুরের মৃত্যু, দুই কর্মী সাময়িক বরখাস্ত মাগুরায় টিএসপি-ডিএপি সারের সংকট, চাহিদার তুলনায় বরাদ্দ কম মাগুরায় ৫ লাখ টাকার চুক্তিতে সিআইডি সেজে অপহরণের চেষ্টা -৭ জন গ্রেফতার জাসদ নেতা মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আওয়াল আর নেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর মাগুরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-ফলমেলা উদ্বোধন মাগুরায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা

মাগুরার নাকোলে নদীর চর থেকে অবৈধ মাটি উত্তোলন, ১ লাখ টাকা জরিমানা

মাগুরা প্রতিদিন : মাগুরার শ্রীপুর উপজেলায় গড়াই নদীর চর থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালত রবি খান (৩৫) নামে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছে।

শনিবার (৩ জানুয়ারি ২০২৬) মাগুরা জেলার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সিরাজুল ইসলামের নেতৃত্বে শ্রীপুর উপজেলার নাকোল এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে গড়াই নদীর চর থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করে পরিবহনের মাধ্যমে স্থানীয় একটি ইটভাটায় নেওয়ার সময় মাটি বোঝাই একটি যান আটক করা হয়। পরে তদন্তে অবৈধ মাটি উত্তোলনের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় অভিযুক্ত রবি খানকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।

দণ্ডপ্রাপ্ত রবি খান শ্রীপুর উপজেলার নাকোল গ্রামের মোরশেদ আলী খানের ছেলে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. সিরাজুল ইসলাম জানান, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী অবৈধভাবে মাটি উত্তোলনের অপরাধে অভিযুক্তকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology