আজ, বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১১:৫৩

ব্রেকিং নিউজ :
মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন শ্রীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সরকারি কাজে বাধা দিলে দলের হলেও ছাড় নয়: নিতাই রায় চৌধুরী মাগুরায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল চিত্রাঙ্কন-আবৃত্তির পুরস্কার বিতরণে শেষ হলো মহম্মদপুরের বইমেলা বিশ্ববরেণ্য শিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী মাগুরায় এসএসসি পরীক্ষায় পাশের হার ৬৮.২৪ শতাংশ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়ান দিবসে শ্রদ্ধাঞ্জলি শরীয়তপুরের পথে পথে : মঠ, মসজিদ, মন্দির, জমিদারবাড়ি আর লোককথার এক বিস্মৃত ভূখণ্ড মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু

মাগুরার বিভিন্ন প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অর্থদণ্ড

মাগুরা প্রতিদিন : মাগুরায় শহরের বিভিন্ন এক্সরে প্যাথলজি, ফার্মেসী, হোটেল, মুদি দোকানসহ বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৩৪ হাজার টাকা জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোহাম্মদ মামুনুল হাসানের নেতৃত্বে পরিচালিত অভিযানিক দল মেয়াদ উত্তীর্ণ রি-এজেন্ট সংরক্ষণ ও ব্যবহারের অপরাধে শহরের সেবা এক্সরে ও প্যাথলজিকে ১০ হাজার, নোংরা পরিবেশে খাদ্য তৈরি ও সংরক্ষণ করায় সবুজ হোটেলকে ৪ হাজার, মিথ্যা বিজ্ঞাপন দিয়ে প্রলুব্ধ করায় লুবনা হোমিওকে ১০ হাজার এবং সুপার ডেন্টালকে ১০ হাজার টাকা অর্থ দন্ড প্রদান করে।

তারা শহরের একতা কাঁচা বাজার ও ভায়না মোড় কাঁচা ও পাইকারী বাজারেও অভিযান পরিচালনা করেন।

মাগুরা জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ, জেলা স্যানেটারি ইন্সপেক্টর দিলীপ কুমার প্রমাণিক এবং মাঠ ও বাজার পরিদর্শক জনাব আলমগীর হোসেন এ অভিযানে অংশ নেন।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাগুরা জেলা শাখার সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, ভোক্তার অধিকার সংরক্ষণে এ অভিযান নিয়মিত কর্মসূচির অংশ। জনস্বার্থে এটি চলমান থাকবে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology