আজ, সোমবার | ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৭:১৭

ব্রেকিং নিউজ :
আবারও অপসারণ: মাগুরা জেলা জামায়াতের আমির এমবি বাকেরের পদচ্যুতি সারাদেশে তিনদিনের নজরুল মেলা আয়োজনের ঘোষণা সংস্কৃতিমন্ত্রীর পিকআপ ভাড়া করে চুরি-চোরাই ছাগল-গরু সহ তিনজন আটক কারাগারে ড্রাগ ডিলার তন্বীর নেটওয়ার্ক বিস্তারের চেষ্টা রুখে দিলেন মাগুরা জেল সুপার অসচ্ছল বন্দীদের আইনি সহায়তা দিতে মাগুরা ডিসির নির্দেশনা মাগুরায় মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রি, ৭৫ হাজার টাকা জরিমানা৭ দিন দোকান বন্ধ অধিক বয়সী কারাবন্দিদের জন্যে মাগুরা কারাকর্তৃপক্ষের মানবিক উদ্যোগ মাগুরায় নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা মাগুরার নয়ন ও সুমন যুবদলের কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম সম্পাদক আবার হামলার শিকার হলেন নাসীরুদ্দিন পাটওয়ারী

মাগুরার মহম্মদপুরে খাল পুনঃখনন কাজের উদ্বোধন

মাগুরা প্রতিদিন: দেশব্যাপী নদী-নালা-খাল ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুরে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৬ মার্চ ২০২৬) সকালে বিনোদপুর ইউনিয়নের নারায়ণপুর এলাকায় MD-1/S-6 খান পুনঃখনন উপলক্ষ্যে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরার জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নিতাই রায় চৌধুরী বলেন, খাল পুনঃখনন কর্মসূচির মাধ্যমে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে, কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে স্থানীয় জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে এ উদ্যোগ সহায়ক হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

জেলা প্রশাসন মাগুরা ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology