আজ, মঙ্গলবার | ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৪:৫৫

ব্রেকিং নিউজ :
জাসদ নেতা মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আওয়াল আর নেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর মাগুরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-ফলমেলা উদ্বোধন মাগুরায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা মাগুরায় আবালপুর হাওড় এলাকায় দুই মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২ মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন শ্রীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সরকারি কাজে বাধা দিলে দলের হলেও ছাড় নয়: নিতাই রায় চৌধুরী

মাগুরার শ্রীপুরে তিন মাদ্রাসা ছাত্র নিখোঁজ, উদ্বেগে পরিবার

মাগুরা প্রতিদিন: মাগুরার শ্রীপুর উপজেলায় তিন মাদ্রাসা ছাত্র একসাথে নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিখোঁজ তিন শিক্ষার্থী হলো— খন্দকার তাওহিদ আব্দুল্লাহ কৌশাল, হাসিবুল ইসলাম ও ইমন। তাদের সবার বয়স আনুমানিক ১২ থেকে ১৩ বছর।

পরিবার সূত্রে জানা যায়, বুধবার (০৮ জুলাই ২০২৬) সকাল ৯টার দিকে তিনজন একসাথে মাদ্রাসা থেকে বের হয়ে যায়। এরপর থেকে তারা আর মাদ্রাসা কিংবা নিজ নিজ বাসায় ফিরে আসেনি। নিখোঁজের সময় তাদের পরনে জুব্বা ছিল বলে জানা গেছে।

নিখোঁজ তাওহিদ আব্দুল্লাহ কৌশাল এর পিতা খন্দকার আশরাফুল ইসলাম নালিম জানান, বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। তিনি সন্তানসহ অন্য দুই শিক্ষার্থীর দ্রুত সন্ধান পেতে সবার সহযোগিতা কামনা করেছেন।

খন্দকার পআশরাফুল ইসলাম কৌশল শ্রীপুর উপজেলা বিএনপির একজন নেতা। সন্তানের নিখোঁজ হওয়ার ঘটনায় তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

কোনো সহৃদয়বান ব্যক্তি তাদের সন্ধান পেলে নিম্নোক্ত নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে: ০১৯৯৮২৮৭০০৬, ০১৯৭৩৮৪২৫৯৮, ০১৯২৬৩২০৪৫২।

এ ঘটনায় এলাকায় উদ্বেগ বিরাজ করছে এবং দ্রুত শিক্ষার্থীদের উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology