আজ, মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ২:৫৮

ব্রেকিং নিউজ :
তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি

মাগুরার সন্তান ড. মিজান গণফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নির্বাচিত

মাগুরা প্রতিদিন ডটকম : ডক্টর কামাল হোসেনকে সভাপতি এবং মাগুরার কৃতি সন্তান ড. মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক করে গণফোরামের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে।

শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে ১০১ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্যরা হলেন- সভাপতি পরিষদ সদস্য অ্যাডভোকেট এএইচএম খালেদুজ্জামান, ড. কামাল হোসেন, মফিজুল ইসলাম খান কামাল, অ্যাডভোকেট এসএম আলতাফ হোসেন, মোকাব্বির খান, অ্যাডভোকেট আবদুল আজিজ, অ্যাডভোকেট শান্তিপদ ঘোষ, অ্যাডভোকেট আ ও ম শফিকউল্লাহ, মেজবাহ উদ্দীন আহমেদ, অ্যাডভোকেট মোমেন চৌধুরী, মোশতাক আহমেদ, ডা. আবদুল্লাহ আল-মাহমুদ, অ্যাডভোকেট সেলিম আকবর, অ্যাডভোকেট সুরাইয়া বেগম, অ্যাডভোকেট আবদুর রহমান জাহাঙ্গীর, হারুনুর রশীদ তালুকদার, অ্যাডভোকেট ইসমাইল হোসেন ও ফরিদা ইয়াছমিন।

কোষাধ্যক্ষ হয়েছেন শাহ মো. নূরুজ্জামান।

যুগ্ম সাধারণ সম্পাদক দুইজন হলেন- মো. মাহফুজুর রহমান ও শফিউর রহমান খান বাচ্চু। সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. ইয়াছিন, দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম জহির, প্রচার ও প্রকাশনা সম্পাদক এমএ ওয়াহাব।

এছাড়াও তথ্য ও গণমাধ্যম সম্পাদক পদে নাজমুল ইসলাম সাগর, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক অধ্যাপক বকুল ইমাম, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মোমেনা আহমেদ মুমু, সংস্কৃতি সম্পাদক ড. নীলিমা পারভীন, আইন ও মানবাধিকার সম্পাদক অ্যাডভোকেট শরীফুল ইসলাম সজল, যুব ও ক্রীড়া সম্পাদক তৌফিকুল ইসলাম পলাশ, আন্তর্জাতিক সম্পাদক মো. নবাব আলী, কৃষি বিষয়ক সম্পাদক আবদুর রাজ্জাক (নওগাঁ), শ্রম সম্পাদক রফিকুল ইসলাম রতন (গাজীপুর), মহিলা বিষয়ক সম্পাদক সাহিদা ইসলাম শিল্পী (ঢাকা) এবং সমাজসেবা সম্পাদক পদে মো. আলী লাল।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology