আজ, সোমবার | ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৫:০৪

ব্রেকিং নিউজ :
মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন শ্রীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সরকারি কাজে বাধা দিলে দলের হলেও ছাড় নয়: নিতাই রায় চৌধুরী মাগুরায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল চিত্রাঙ্কন-আবৃত্তির পুরস্কার বিতরণে শেষ হলো মহম্মদপুরের বইমেলা বিশ্ববরেণ্য শিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী মাগুরায় এসএসসি পরীক্ষায় পাশের হার ৬৮.২৪ শতাংশ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়ান দিবসে শ্রদ্ধাঞ্জলি শরীয়তপুরের পথে পথে : মঠ, মসজিদ, মন্দির, জমিদারবাড়ি আর লোককথার এক বিস্মৃত ভূখণ্ড মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু

মাগুরার সাঁইত্রিশ বাজারে বাস ও ট্রাক মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় সদর উপজেলার সাঁইত্রিশ বাজারে যাত্রিবাহী বাস এবং একটি সবজি বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ বাসযাত্রী নিহত ও অন্তত ২০ জন গুরুতর আহত হয়েছে। আহতদের মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

শুক্রবার বিকাল ৩ টার দিকে মাগুরা থেকে ছেড়ে যাওয়া মুকতা পরিবহনের যাত্রীবাহী বাসটি মাগুরা-ঝিনাইদহ সড়কের সাঁইত্রিশ বাজারে পৌঁছলে বিপরীত দিক থেকে ছুটে আসা সবজি বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বিমল কুমার দাস নামে এক বৃদ্ধের মৃত্যু হয়। তিনি নড়াইল জেলার বাসিন্দা।

এছাড়া দূর্ঘটনায় আহতদের মাগুরা সদর হাসপাতালে নেওয়ার পথে আবুল কাশেম নামে একজনের মৃত্যু হয়। তার বাড়ি মাগুরার সদর উপজেলার হাজরাপুর গ্রামে।

সংঘর্ষে রাস্তার উপর সবজির ট্রাকটি উলটে যাওয়ায় প্রায় দেড়ঘন্টা সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে মাগুরা থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিবহন দুটির উদ্ধার কার্য চালায়।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুরুল আলম জানান, দূর্ঘটনা কবলিত পরিবহন দুটির উদ্ধার কার্য চালানোর পাশাপাশি হতাহতদের উদ্ধার করা হয়েছে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology